রেশমাকে নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ
০৩ জুলাই, ১৩
Posted By: Healthprior21
Viewed#: 24
সাভারের রানা প্লাজা ধসের ১৭ দিন পর জীবিত উদ্ধার হওয়া পোশাকশ্রমিক রেশমাকে নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। গতকাল মঙ্গলবার বিকেলে সংসদের বৈঠকে বিরোধীদলীয় ভারপ্রাপ্ত চিফ হুইপ শহীদউদ্দিন চৌধুরী এ্যানি একটি বিদেশী পত্রিকায় প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে রেশমার উদ্ধারের ঘটনাকে সাজানো নাটক বলে মন্তব্য করেন। এ্যানি বলেন, ওই সময়ে হেফাজতে ইসলামের ওপর গণহত্যা এবং দেশের দুর্নীতি ও দুঃশাসন থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিতে রেশমার নাটকটি সাজানো হয়েছিল। এ্যানি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তখন রেশমার উদ্ধারের ঘটনা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছিল। এই ঘটনা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। এতে দেশবাসী লজ্জিত বলেও তিনি মন্তব্য করেন। তিনি রেশমার উদ্ধারের ঘটনাটি আসলেই নাটক কি না- সে বিষয়ে একটি বিচার বিভাগীয় তদন্ত এবং যদি এটি সত্যিই নাটক হয়ে থাকে তাহলে এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান। তবে এ্যানির এই বক্তব্যের বিষয় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ডেইলি মিররে যে সাংবাদিক রেশমার উদ্ধারের ঘটনাকে সাজানো নাটক বলে খবর লিখেছেন, তার বিরুদ্ধে অতীতেও এরকম নাটক সাজানোর অভিযোগ আছে। তাকে গ্রেফতারও করা হয়েছিল। ডেইলি মিররের ওই খবরের বিষয়ে আইএসপিআর ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছে উল্লেখ করে মতিয়া বলেন, বিরোধী দল আজকে এই ইস্যুটিকে সামনে নিয়ে এসে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করছে। বিরোধীদলীয় নেতা সেনাবাহিনীকে দিয়ে তার ক্যান্টনমেন্টের বাড়ি রক্ষা করতে পারেননি বলে তিনি এখন সেনাবাহিনীর বিরুদ্ধে লেগেছেন বলেও মতিয়া অভিযোগ করেন। তিনি বলেন, বিএনপি সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে ক্ষেপিয়ে তুলতে চায়। সেনাবাহিনী এর সমুচিত জবাব দেবে বলেও মতিয়া মন্তব্য করেন।
সূত্র- দৈনিক ইনকিলাব
আরও খবর
সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷
কিন্তু...
আরও দেখুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হয়েছে।
বুধবার ঢাকা...
আরও দেখুন
অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়।
ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে
১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।...
আরও দেখুন
চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে।
এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল...
আরও দেখুন
ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷
বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে...
আরও দেখুন
বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।...
আরও দেখুন