home top banner

খবর

রক্তে শর্করা-স্বল্পতার বিপদ
২৩ জুন, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   29

চিকিৎসাবিজ্ঞানে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। আর রোগীদের কাছে সমস্যাটি পরিচিত ‘হাইপো’ হওয়া বা ‘সুগার নিল হয়ে যাওয়া’।
৪৭ শতাংশ টাইপ-২ ও ৭৩ শতাংশ টাইপ-১ ডায়াবেটিক রোগীর জীবনে কোনো না কোনো সময় এমন অভিজ্ঞতা হয়েছে বা হতে পারে। এ সময় রক্তে শর্করা কমে যায়। শর্করা হচ্ছে মস্তিষ্কের একমাত্র শক্তি সরবরাহকারী উপাদান। তাই কয়েক মিনিট এই সরবরাহ বন্ধ থাকলে রোগী অজ্ঞান বা অচেতন হয়ে যেতে পারে, মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হতে পারে। এমনকি কোমায় চলে যেতে পারে বা মৃত্যু হতে পারে।
হাইপোগ্লাইসেমিয়া রোগীর কর্মক্ষমতা নষ্ট করে, আত্মবিশ্বাসে চিড় ধরায়, হূদেরাগের ঝুঁকি বাড়ায় ও বুদ্ধিবৃত্তির ক্ষয়কে ত্বরান্বিত করে।
লক্ষণ
বুক ধড়ফড় করা, কাঁপুনি, প্রচণ্ড ঘাম, বিভ্রান্তি, মনোযোগে ঘাটতি, চোখে ঝাপসা দেখা, মাথাব্যথা, অস্বাভাবিক আচরণ, অচেতন হয়ে পড়া ও খিঁচুনি।
করণীয়
লক্ষণ টের পাওয়ার সঙ্গে সঙ্গে সম্ভব হলে গ্লুকোমিটার যন্ত্রের সাহায্যে রক্তে শর্করা মেপে নিন। যদি ৩ দশমিক ৯ মিলিমোল বা তার নিচে চলে গিয়ে থাকে, তবে হাইপোগ্লাইসেমিয়া হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়। এ ছাড়া কেবল লক্ষণ বিবেচনা করেই সঙ্গে সঙ্গে চিনির শরবত, জুস, মিষ্টিদ্রব্য, চকলেট ইত্যাদি খেয়ে নিন। এতে রক্তে শর্করা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। তবে যতক্ষণ ওষুধ বা ইনসুলিনের কার্যকারিতা রয়েছে, ততক্ষণ পর্যন্ত বারবার শর্করা কমার প্রবণতা থেকে যাবে। তাই একটু পরপর কিছু খান। নতুন করে ওষুধ বা ইনসুলিনের মাত্রা ঠিক করতে চিকিৎসকের পরামর্শ নিন। তবে ওপরের এই কাজগুলো আপনি তখনই করতে পারবেন, যদি আপনি পূর্ণমাত্রায় সচেতন থাকেন। তা না হলে রোগীর স্বজন বা পাশের মানুষটিকেই এসব পদক্ষেপ নিতে হবে। রোগী অচেতন হয়ে পড়লে শিরায় গ্লুকোজ দেওয়ার জন্য অতি দ্রুত হাসপাতালে নিতে হবে। হাইপোগ্লাইসেমিয়া অনেক কম হয় এমন ইনসুলিন এখন বাজারে পাওয়া যায়।
প্রতিরোধ
 সময়মতো ও পরিমাণমতো খাদ্য গ্রহণ করুন। কখনোই এক বেলার খাবার বাদ দেবেন না। মূল খাবারের মধ্যবর্তী সময়গুলোতে হালকা খাবার খান।
 বাইরে যাওয়ার সময় সঙ্গে কিছু খাবার রাখুন।
 নিয়মিত রক্তে শর্করা পরিমাপ করে ওষুধ বা ইনসুলিনের মাত্রা ঠিক করে নিন।
 বিশেষ ক্ষেত্রে, যেমন শারীরিক অসুস্থতা, বমি, ডায়রিয়া, জ্বর, অরুচি বা বয়োবৃদ্ধদের বেলায় বিশেষ সচেতনতা দরকার।
 রাতে শর্করা কমে যাওয়ার প্রবণতায় ঘুমানোর আগে হালকা কিছু খাওয়া এবং রাতের ওষুধ ও ইনসুলিনের মাত্রা পুনর্বিবেচনা করুন। খালি পেটে অনেক ব্যায়াম করবেন না।
 বারবার এই সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন

 

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: শিশুর ডায়রিয়া সারছে না?
Previous Health News: মস্তিষ্কের প্রথম বিশদ ত্রিমাত্রিক মানচিত্র

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')