home top banner

খবর

এশিয়ায় এইডস রোগীদের মধ্যে ১০ জনে ৪ জনই ভারতীয়
১৯ জুলাই, ১৪
Tagged In:  hiv aids   Posted By:   Healthprior21
  Viewed#:   36

aidsবুধবার একটি রিপোর্টে ইউনাইটেড নেশনস-এর তরফ থেকে জানানো হয়েছে সারা পৃথিবীতে এইচআইভি আক্রান্ত রোগীর সংখ্যার নিরিখে ভারত তৃতীয় স্থানে রয়েছে। এশিয়ায় প্রতি ১০ জন আক্রান্তের মধ্যে চার জনই ভারতীয়।


১৯৮০ সালে প্রথম বার এই রোগ ধরা পড়ার পর থেকে সারা পৃথিবীতে এই রোগের শিকার হয়েছেন প্রায় ৭ কোটি ৮০ লাখ মানুষ। এর মধ্যে প্রায় ৩ কোটি ৯০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। যদিও বর্তমানে এইডস আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫০ লক্ষে এসে দাঁড়িয়েছে। ২০১৩ সালে ইউনাইটেড নেশনস-এর তরফ থেকে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী এশিয়া মহাদেশে এইডস-এ আক্রান্ত যে সব রোগীর মৃত্যু হয়েছে তার মধ্যে ৫১ শতাংশই ভারতীয়। যদিও তথ্য আরও জানাচ্ছে ২০০৫ থেকে ২০১৩-র মধ্যে এইডসে আক্রান্তের হার ১৯ শতাংশ কমেছে। কমেছে মৃত্যুর হারও।

২০১৩ সালে প্রায় ৭ লক্ষ ভারতীয় অ্যান্টি রেট্রোভিয়াল থেরাপির সাহায্যে চিকিত্সাধীন ছিলেন। বিশ্বের নিরিখে যা দ্বিতীয় সর্বোচ্চ। কিন্তু দুঃখের বিষয়, এখনও প্রায় ৬৪ শতাংশ মানুষ অর্থের অভাবে বা সামাজিক লজ্জার ভয়ে চিকিত্সা করাতে পারেন না। রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতে সমকামী পুরুষদের মধ্যে ৪-৯ শতাংশ এইচআইভি-তে আক্রান্ত। তবে এ ক্ষেত্রে কোনো বড় শহর নয়, ছত্তিসগড়ের মতো রাজ্যে এইআইভি আক্রান্ত সমকামী পুরুষদের সংখ্যা প্রায় ১৫ শতাংশ।

এইচআইভি আক্রান্ত মহিলাদের মধ্যে ৭৫ শতাংশেরও বেশি এমন রয়েছেন, যাঁদের স্বামী জীবীকার কারণে দীর্ঘ দিন বাড়ির বাইরে থাকেন. যেমন, ট্রাক চালক, ঠিকা শ্রমিক ইত্যাদি। স্বামীর মাধ্যমেই এই মারণ রোগ তাদের শরীরে বাসা বেঁধেছে। মহিলা যৌনকর্মীদের মধ্যে সারা দেশে প্রায় ৩ শতাংশ এইডস-এ আক্রান্ত। তবে এদের মধ্যে জোর করে দেহ ব্যবসায় নামানো মেয়েরাই বেশি আক্রান্ত। সংখ্যা প্রায় ২৩ শতাংশ। সমীক্ষা বলছে, পাচার হওয়া বা ডোর করে দেহ ব্যবসায় নামানো মহিলাদের মধ্যে এইডসে আক্রান্ত হওয়ার প্রবণতা প্রায় তিন গুণ বেশি থাকে।

সূত্র - ওয়েবসাইট 

Please Login to comment and favorite this News
Next Health News: ক্যানসার গবেষণায় বাঙালি বিজ্ঞানীর সাফল্য
Previous Health News: প্রেমের সঙ্গে মাংসপেশীও মজবুত রাখে ‘লাভ হরমোন’

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')