home top banner

News

দেশে এইডস রোগী ১২৯৯ জন
21 June,14
Tagged In:  hiv aids  Aids in Bangladesh   Posted By:   Healthprior21
  Viewed#:   48

aidsস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, ১৯৮৯ সাল থেকে গত বছরের ৩০ নভেম্বর পর্যন্ত দেশে এক হাজার ২৯৯ জন এইডস রোগী শনাক্ত হয়েছে।


তিনি মঙ্গলবার সংসদে সরকারি দলের মিসেস আমিনা আহমেদের এক প্রশ্নের জবাবে আরও বলেন, সরকারি অর্থায়নে এইডস রোগীদের জন্য বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে এনজিও পরিচালিত ৬টি কেন্দ্র থেকে সরকারি অর্থায়নে ক্রয় করা ‘এন্টি-রিট্রুভাইরাল ড্রাগ’ এইডস রোগীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়া আটটি সরকারি হাসপাতালে সিডি-৪ সেন্টারের মাধ্যমে এইডস রোগীদের শারীরিক অবস্থা নির্ণয় করাসহ এসব প্রতিষ্ঠানসমূহে রোগীদের স্বাস্থ্য শিক্ষা ও কাউন্সিলিং সেবা দেয়া হচ্ছে।

তিনি জানান, ঢাকার মহাখালীতে অবস্থিত সংক্রামক ব্যাধি হাসপাতালে ১১ শয্যা বিশিষ্ট পৃথক ওয়ার্ডের মাধ্যমে রোগীদের চিকিৎসা দেয়া সহচ্ছে। শিগগিরই সারাদেশে ২০টি কেন্দ্রের মাধ্যমে সরকারি অর্থায়নে এইডস রোগীদের চিকিৎসা সেবা প্রদানের পরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছে।

মোহাম্মদ নাসিম বলেন, যেহেতু দেশে এইডস রোগীর সংখ্যা তুলনামূলক কম তাই বর্তমান সরকারের এইডস রোগীদের চিকিৎসার জন্য পৃথক হাসপাতাল তৈরির পরিকল্পনা এ মুহূর্তে নেই, তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে এইডস রোগীদের চিকিৎসা দেয়ার পরিকল্পনা রয়েছে।

সূত্র - নতুন বার্তা

Please Login to comment and favorite this News
Next Health News: কিডনির ক্যানসার থেকে বাঁচতে টমেটো
Previous Health News: কেমিক্যালমুক্ত আম চেনার ১০টি উপায়

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')