home top banner

খবর

বিনা অস্ত্রোপচারে পেসমেকার প্রতিস্থাপন
০৯ ফেব্রুয়ারী, ১৪
Tagged In:  pacemaker   Posted By:   Healthprior21
  Viewed#:   28

আমেরিকার এক প্রবাসী ভারতীয় চিকিৎসক প্রথম একটি ক্ষুদ্র আকারের সীসাবিহীন কার্ডিয়াক পেসমেকার যন্ত্র অস্ত্রোপচার ছাড়াই এক রোগীর শরীরে প্রতিস্থাপন করলেন৷

বিবেক রেড্ডি নামের এই চিকিৎসক দ্য মাউন্ট সিনাই হাসপাতালে এই যন্ত্রের প্রতিস্থাপন করেন৷ এই পেসমেকারটির মাত্র কয়েক সেন্টিমিটার দৈর্ঘ্য এবং এটি সাধারণ পেসমেকারের তুলনায় প্রায় দশ গুণ ছোট৷

অতিক্ষুদ্র এই যন্ত্রটি সেন্ট জুড মেডিক্যাল তৈরি করেছে এবং এর নিরাপত্তা ও কার্যক্ষমতা আন্তর্জাতিকস্তরে গবেষণা করা হয়েছে৷ এই গবেষণাটির নাম দেওয়া হয়েছিল লেডলেস ২৷ এতে আমেরিকা, কানাডা ও ইউরোপের প্রায় ৫০টি হাসপাতালের ৬৭০ জন রোগী অন্তর্ভুক্ত ছিলেন৷

চিকিৎসক রেড্ডি জানিয়েছেন, এই যন্ত্রটি সত্যিই একটি অভাবনীয় আবিষ্কার৷ বিনা অস্ত্রোপচারের পেসমেকার রোগীদের একটি নতুন অভিজ্ঞতা৷ তিনি আরও জানান নতুন এই ছোট্ট পেসমেকার যন্ত্রটিকে অনেকবেশি নিরাপদ বলে মনে করা হচ্ছে তার কারণ এতে শিশা ব্যবহার করা হয়নি এবং এটিকে রোগীর বুকের চামড়ার তলায় প্রতিস্থাপন করা যায়৷

অন্যান্য পেসমেকার যন্ত্রের মত এই ক্ষুদ্র যন্ত্রটিও একই ভাবে কাজ করে ফলে হৃদস্পন্দন স্বাভাবিক মাত্রায় থাকে, একে ব্রাডিকারডিয়া বলা হয়৷ এই যন্ত্রটি হৃদযন্ত্রকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে এবং হৃদস্পন্দন খুব ধীর গতিতে হলে এটি একটি বৈদ্যুতিক উদ্দীপনার সৃষ্টি করে হৃদযন্ত্রকে সক্রিয় করে৷

গবষকেরা জানান প্রায় ৪০লক্ষ রোগীরা পেসমেকার ব্যবহার করেন৷ এবং প্রায় ৭ লক্ষ মানুষ প্রতিবছরে একটি করে পেসমেকার ব্যবহার করে থাকেন৷

শিশা বিহিনী এই পেসমেকার যন্ত্র ব্যবহারের কয়েকটডি সুবিধাও রয়েছে, যেমন এটি কোন দৃশ্যমান ডিভাইস নয়, এটি সংযোজনের জন্য বুকের চামড়ায় গর্ত করার প্রয়োজন পড়ে না, এতে কোনো সংযোগকারী তার থাকে না এবং রোগীর গতিবিধির উপর কোনো সীমাবদ্ধতা থাকে না৷ এছাড়াও এটিতে রোগর অস্বস্তি বা কোনো ধরনের সংক্রমণ হয় না৷

এই গবেষণার মুখ্য তদন্তকারী শ্রীনিবাসন দুক্কিপাতি জানিয়েছেন, অন্যান্য পেসমেকার যন্ত্রের মতোই এই শিশাবিহীন ক্ষুদ্র আকৃতির ডিভাইসও একই ভাবে কার্যকরী এবং এতে অস্ত্রোপচারের ঝামেলাও যেমন নেই তেমনই শিশা সংক্রমণের ঝুঁকিও একেবারে নেই বলেই চলে৷  -ওয়েবসাইট।

সূত্র - natunbarta.com

Please Login to comment and favorite this News
Next Health News: নরম পানীয় থেকে সাবধান!
Previous Health News: স্বাস্থ্য খাতে বিশৃঙ্খলা রোধে নতুন আইন করার চিন্তা

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')