home top banner

খবর

প্রাণের পাঁচটি মসলা পরীক্ষার নির্দেশ হাইকোর্টের
১৬ জানুয়ারী, ১৪
Tagged In:  pran agro limited  pran spice   Posted By:   Healthprior21
  Viewed#:   35

প্রাণ অ্যাগ্রো লিমিটেড কোম্পানির মরিচ, আদা, জিরা, ধনিয়া ও রসুনের গুঁড়ায় মানব-স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো উপাদান আছে কি-না, তা পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ পরীক্ষা চালাতে ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন দোকান থেকে নমুনা সংগ্রহের কথা বলা হয়েছে। একই সাথে চার সপ্তাহের মধ্যে এ প্রতিবেদন আদালতে দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান ও কেমিক্যাল টেস্টিং উইংয়ের পরিচালককে এ নির্দেশ পালন করতে হবে।

বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি শেষে অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন। আদেশের পাশাপাশি রুলও দেন আদালত। প্রাণের এসব গুঁড়া মসলায় মানব-স্বাস্থ্যের ক্ষতিকর উপাদান আছে কি-না, তা পরীক্ষা করতে কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, খাদ্য সচিব, পুলিশের আইজি, র‌্যাবের ডিজি, বিএসটিআই’র মহাপরিচালক এবং বিসিএসআইআর’র চেয়ারম্যান ও কেমিক্যাল টেস্টিং উইংয়ের পরিচালককে এই রুলের জবাব দিতে হবে।

জনস্বার্থে একটি বেসরকারি সংগঠনের পক্ষে তিন আইনজীবী রিটটি দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

গত নভেম্বর ও ডিসেম্বর মাসে কয়েকটি জাতীয় দৈনিকে প্রাণের গুঁড়া হলুদে সীসা পাওয়া নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদন যুক্ত করে গত ১২ জানুয়ারি রিটটি করা হয়। 

সূত্র - দৈনিক নয়া দিগন্ত

Please Login to comment and favorite this News
Next Health News: এমরান হাশমির ৪ বছরের ছেলে ক্যান্সারে আক্রান্ত
Previous Health News: নোয়াখালীর হাতিয়ায় শিশু মৃত্যুর অভিযোগে চিকিৎসককে পিটিয়ে জখম

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')