home top banner

খবর

স্বাভাবিকভাবেই আরাফাতের মৃত্যু, দাবি রাশিয়ার
২৬ ডিসেম্বর, ১৩
Tagged In:  yeasir arafat   Posted By:   Healthprior21
  Viewed#:   39

রাশিয়া আজ বৃহস্পতিবার বলেছে, বিষে নয়, স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের। তবে মস্কোতে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ফায়েদ মোস্তফা বলেছেন, আরাফাত হত্যাকাণ্ডের তদন্ত অব্যাহত থাকবে।

স্থানীয় সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে রয়টার্স জানায়, গত বছর আল জাজিরার এক প্রামাণ্যচিত্রে আরাফাতের পোশাকে পলোনিয়াম ২১০ নামের এক ধরনের রাসায়নিক পদার্থের উপস্থিতির বিষয়টি প্রচার করা হয়। এরপর আরাফাতের শরীর থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেন সুইজারল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার ফরেনসিক বিশেষজ্ঞরা।

গত মাসে সুইজারল্যান্ডের পক্ষ থেকে বলা হয়, তাদের পরীক্ষায় পলোনিয়ামের আলামত পাওয়া গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ সম্বন্ধে তাদের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে চলতি মাসের শুরুর দিকে ফ্রান্সের বিজ্ঞানীরা যে মত দিয়েছেন, সেভাবেই কথা বলেছেন রাশিয়ার বিশেষজ্ঞরাও। দুই পক্ষের অভিমত, পলোনিয়াম প্রয়োগে হত্যা করা হয়নি আরাফাতকে।

রাশিয়ার রাষ্ট্রীয় ফরেনসিক সংস্থা ফেডারেল মেডিকো-বায়োলজিক্যাল এজেন্সির বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, ‘ইয়াসির আরাফাত তেজস্ক্রিয়ার প্রভাবে মারা যাননি, স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছেন তিনি।’

১৯৯৩ সালে নরওয়ের রাজধানী অসলোতে ইসরায়েলের সঙ্গে অস্থায়ী শান্তিচুক্তিতে স্বাক্ষর করেন আরাফাত। পরে ২০০০ সালে তিনি এক অভ্যুত্থানে নেতৃত্ব দেন। ২০০৪ সালে ইসরায়েলি ট্যাঙ্ক পরিবেষ্টিত ফিলিস্তিনের রামাল্লার বাসভবনে আহারের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এর চার সপ্তাহ পর ফ্রান্সের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

মৃত্যুর পর ফিলিস্তিনের পক্ষ থেকে জানানো হয়, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান আরাফাত। তবে ফ্রান্সের চিকিত্সকেরা ওই সময় বলেছিলেন, তাঁরা ফিলিস্তিনি নেতার অসুস্থতার কারণ বের করতে পারেননি। সে সময় আরাফাতের মৃত্যুর কোনো ময়নাতদন্তও হয়নি।

পরে আরাফাতের স্ত্রী সুহা আরাফাত বলেন, ঘনিষ্ঠ কারও দ্বারা তাঁর স্বামী রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অন্যদিকে অনেক ফিলিস্তিনি তাঁদের নেতার মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করেছে। যদিও ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: রোগী বাড়লেও বাড়েনি সুযোগ-সুবিধা
Previous Health News: Peppermint provides surprising results for digestive problems, physical performance and even weight loss

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')