home top banner

খবর

চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী "ইউনানি-আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থাকে সমৃদ্ধ করে তুলুন"
১৭ জুন, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   25

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ইউনানি-আয়ুর্বেদিক প্রত্যেক চিকিৎসককে দেশাত্মবোধ, শ্রম এবং নিজস্ব মেধা ও জ্ঞানকে কাজে লাগিয়ে চিকিৎসাবিজ্ঞানের এ শাখাকে সমৃদ্ধ করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে ইউনানি ও আয়ুর্বেদিক বোর্ডের পক্ষ থেকে পরিকল্পনা প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হলে সরকার যথাযথ ব্যবস্থা নেবে। খবর বাসস ও ইউএনবির।
প্রধানমন্ত্রী গতকাল রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনানি ও আয়ুর্বেদিক বোর্ড আয়োজিত ইউনানি-আয়ুর্বেদিক চিকিৎসক সমাবেশের উদ্বোধন অনুষ্ঠানে ভাষণকালে এ কথা বলেন।
ইউনানি-আয়ুর্বেদিক বোর্ডের সভাপতি রেলমন্ত্রী মো. মুজিবুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী এ এফ এম রুহুল হক, আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, বাংলাদেশ আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারক সমিতির সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সি, ইউনানি-আয়ুর্বেদিক বোর্ডের সদস্য মো. ইউসুফ হারুণ ভূঁইয়া এবং বাংলাদেশ ইউনানি ওষুধ শিল্প সমিতির সভাপতি সাইয়িদ আহমেদ সিদ্দিকী বক্তৃতা করেন।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার জনগণের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে অ্যালোপ্যাথি চিকিৎসার সঙ্গে সমন্বয় করে ইউনানি-আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে যেসব পরিকল্পনা নিয়েছে, তা বাস্তবায়ন করতে চায়। 
শেখ হাসিনা বলেন, রসায়ননির্ভর ওষুধ আবিষ্কারের আগে হাজার হাজার বছর ধরে মানুষ গাছগাছড়া ব্যবহার করে অসুখ-বিসুখ ও রোগ-ব্যাধি নিরাময় করত। 
ফাস্ট-ট্র্যাক প্রজেক্ট: গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সভাপতিত্বে ফাস্ট-ট্র্যাক প্রজেক্ট মনিটরিং কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তিনটি প্রকল্প নির্বাচন করা হয়। প্রকল্পগুলো হলো পদ্মা বহুমুখী সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও কয়লাভিত্তিক বড় আকারের বিদ্যুৎ উৎপাদন প্রকল্প (বিগ পাওয়ার প্ল্যান্ট)।

 

 

সূত্র  ঃ  প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: ‘বাংলাদেশের ট্যাবলেট একটা খেলেই অনেক কাজ হয়’
Previous Health News: বাংলাদেশের স্বাস্থ্য খাতে পরিবর্তন চমক লাগানো: লেনসেট

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')