home top banner

খবর

বাংলাদেশের স্বাস্থ্য খাতে পরিবর্তন চমক লাগানো: লেনসেট
১৭ জুন, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   207

প্রভাবশালী চিকিৎসা ও জনস্বাস্থ্য সাময়িকী দ্য ল্যানসেট বলছে, ১৯৭১ সালে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাত্রা শুরু করলেও বাংলাদেশ স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নতি করেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে গড় আয়ু সবচেয়ে বেশি, মোট প্রজনন হার সবচেয়ে কম এবং শিশু ও পাঁচ বছরের কম বয়সীদের মৃত্যুহার সবচেয়ে কম। অথচ প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে স্বাস্থ্য খাতে কম ব্যয় করা হয়। 

ল্যানসেট ১৫ জুনের সংখ্যায় ‘গুড হেলথ অ্যাট লো কস্ট ২৫ ইয়ার্স অন: লেসনস অব দি ফিউচার অব হেলথ সিস্টেমস স্ট্রেনদেনিং’ শিরোনামের প্রবন্ধে বাংলাদেশ সম্পর্কে এ কথা বলা হয়েছে। যুক্তরাজ্য, ভারত, দক্ষিণ আফ্রিকা, কিরগিজস্তান, ইথিওপিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠানের ২২ জন গবেষক এই প্রবন্ধ তৈরি করেছেন। 
প্রবন্ধে বলা হয়েছে, বাংলাদেশের পরিবর্তন রীতিমতো চমক লাগানো। ১৯৭৯ সালে প্রতি হাজার জীবিত জন্ম নেওয়া পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুহার ছিল ২০২। ২০০৬ সালে তা কমে ৬৫-তে নেমে আসে। একইভাবে মাতৃমৃত্যুর হারও উল্লেখযোগ্যভাবে কমেছে। এতে সহায়ক ভূমিকা রেখেছে স্বাস্থ্যসেবার ব্যাপ্তি। এক বছরের কম বয়সী ৭৫ শতাংশ শিশু পুরোপুরি টিকার আওতায় এসেছে।
বিগত দশকগুলোতে চারটি নীতিসংশ্লিষ্ট বিষয়কে বাংলাদেশ গুরুত্ব দিয়েছে: পরিবার পরিকল্পনা, ১৯৮২ সালের ওষুধনীতি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সহকারীর ক্যাডার এবং গবেষণা।
কম খরচে ভালো স্বাস্থ্যসেবা দেয়, এমন পাঁচটি দেশের তথ্য ল্যানসেট-এর প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে। দেশগুলো হচ্ছে: বাংলাদেশ, ইথিওপিয়া, কিরগিজস্তান, তামিলনাড়ু (ভারত) ও থাইল্যান্ড। একই বিষয় নিয়ে ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের রকফেলার ফাউন্ডেশন গবেষণা করেছিল। তখন চীন, কোস্টারিকা, শ্রীলংকা ও তামিলনাড়ু নিয়ে গবেষণা হয়েছিল। এরই ধারাবাহিকতায় এই গবেষণাটি করা হয়।
গবেষকদের একজন আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) সেন্টার ফর ইক্যুইটি অ্যান্ড হেলথ সিস্টেমের সহযোগী বিজ্ঞানী জিয়াউল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, কম খরচ করেও বাংলাদেশের এই সাফল্যের পেছনে কিছু বিষয় কাজ করেছে। স্বাধীনতার পর থেকেই জনস্বাস্থ্যের জন্য রাজনৈতিক অঙ্গীকার ছিল। বড় ধরনের রাজনৈতিক (বেসামরিক থেকে সামরিক পরে আবার বেসামরিক শাসন) পরিবর্তনের পরও স্বাস্থ্য খাতের কর্মসূচিতে ব্যাঘাত ঘটেনি। মাঠকর্মীদের বাড়ি বাড়ি সেবা দেওয়ার পাশাপাশি স্বল্পমূল্যের কৌশল (যেমন ওআরএস) স্বাস্থ্যে উন্নতি ঘটিয়েছে। আছে সরকার ও এনজিওদের একসঙ্গে কাজ করার সুফল। সর্বোপরি শিক্ষা, অবকাঠামো, যোগাযোগ ক্ষেত্রের অগ্রগতি সরাসরি স্বাস্থ্য খাতে ইতিবাচক প্রভাব ফেলেছে।
 
 
সূত্র  ঃ প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী "ইউনানি-আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থাকে সমৃদ্ধ করে তুলুন"
Previous Health News: গরমে সুস্থ থাকুন

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')