home top banner

স্বাস্থ্য টিপ

টমেটোর যত গুণ!
২৮ অক্টোবর, ১৩
Tagged In:  excellence of tomato  
  Viewed#:   214

রান্না করে খাওয়া যায়। খাওয়া যায় কাঁচা অবস্থাতেও। সালাদেও অনেকের প্রিয় টমেটো। টমেটো কিডনির পাথর প্রতিরোধ করে, আরথ্রাইটিস এর ব্যাথা কমায়, ওজন কমাতে সাহায্য করে। চুলও ভালো রাখে টমেটো। এমন বহু গুণ আছে ফল ও সবজি টমেটোর। আসুন জেনে নিই এমনই কয়েকটি গুণের কথা-

১. হৃদরোগের ঝুঁকি কমায়
এতে থাকে নায়াসিন, ফলেট ও ভিটামিন বি৬ যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।গবেষণায় দেখা গেছে, প্রতি সপ্তাহে ৭-১০ কাপ টমেটো খেলে হৃদরোগ অনেকটাই প্রতিরোধ করা যায় । সামান্য তেল দিয়ে রান্না করা টমেটো খেলে উপকার বেশি পাওয়া যায়।  

২. সুস্থ রাখে ত্বক
নিয়মিত টমেটো খেলে ত্বক থাকে সুস্থ। এর বেটা ক্যারোটিন সূর্যের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে। আর এতে থাকা লাইকোপিন অতিবেগুনী রশ্মির ক্ষতি কমায়। ফলে ত্বকে বলিরেখা পড়ার পরিমাণ কমে।

৩. হাড় শক্ত করে
টমেটোর ভিটামিন কে ও ক্যালসিয়াম হাড় শক্ত রাখার জন্য দরকারি। আর লাইকোপিন মজ্জার ঘনত্ব বাড়ায়।

৪. ক্যান্সার দূরে রাখে
গবেষণায় দেখা গেছে, টমেটো নিয়মিত খেলে কয়েক ধরণের ক্যান্সারের ঝুঁকি কমে যায়। বিশেষ করে ফুসফুস, পাকস্থলি ও প্রোস্টেট ক্যান্সার। টমেটোর লাইকোপিন থেকে এই উপকার পাওয়া যায়। রান্না করার পর লাইকোপিনের পরিমাণ বেড়ে যায়। অলিভ অয়েল দিয়ে রান্না করে খেলে লাইকোপিন শরীরে সহজে শোষিত হয়।

৫. নিয়ন্ত্রণ করে ব্লাড সুগার
টমেটো ক্রোমিয়ামের খুব ভালো উৎস। এই উপাদান রক্তের সুগার লেভেল ঠিক রাখতে সাহায্য করে। ফলে কম থাকে ডায়াবেটিসের সম্ভাবনা।

৬. চোখ ভালো রাখে
টমেটোতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি ভালো রাখে। রাতকানা রোগের আশঙ্কা দূর করে এবং অনেক দিন পর্যন্ত দৃষ্টি শক্তির অবনতি ঠেকায়।

৭. ডিএনএর ক্ষতি ঠেকায়
টমেটোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ডিএনএর ক্ষতি ঠেকায়। ফলে অ্যাথেরোস্ক্লেরোসিস এবং ডায়াবেটিসের আশঙ্কা কমে যায়।

৮. পুষ্টিতে ভরপুর

এক কাপ তাজা পাকা টমেটোতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, কে, ফলেট ওপটাসিয়াম। আর এর বিপরীতে অনেক কম পরিমাণে থাকে সোডিয়াম, স্যাচুরেটেড ফ্যাট, কোলেস্টেরল ও ক্যালোরি। টমেটোতে আরও পাওয়া যায় ভিটামিন বি৬, ম্যাগনেসিয়াম, থায়ামিন, নায়াসিন, ফসফরাস ও কপার। এক কাপ টমেটোতে পাওয়া যায় দুই গ্রাম আঁশ। সব মিলিয়ে শরীরের পুষ্টি চাহিদার অনেকখানিই পূরণ করে টমেটো।


সূত্র - poriborton.com

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: থাইরয়েড হরমোন-থাইরক্সিন
Previous Health Tips: জি জ্ঞা সা

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')