home top banner

স্বাস্থ্য টিপ

কব্জির ব্যথায় চিকিৎসা
১৯ অক্টোবর, ১৩
Tagged In:  wrist pain  
  Viewed#:   180

কব্জির ব্যথা নানা কারণে হতে পারে। আঘাত পাওয়া, দীর্ঘক্ষণ কব্জির মাধ্যমে কোনো কাজ করা, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই গাউট ও অন্যান্য বাত জাতীয় ব্যথা হতে পারে। বাত জাতীয় রোগে হাতের কব্জিতে ব্যথা হলে বিশ্রাম নিলে কমে যায়। কাজ করলে বেড়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে কব্জির ব্যথা বিশ্রাম নিলেই কমে যায়। সব ক্ষেত্রেই কারণ নির্ণয় করে চিকিৎসা দিতে হয়। এ সম্পর্কে বিভিন্ন ডাক্তার যে মতামত দেন যা নিম্নরূপ_

প্রথমে আক্রান্ত হাতের কব্জিকে বিশ্রামে রাখতে হবে। যদি কোনো নির্দিষ্ট রোগের কারণে কব্জির ব্যথা হয়ে থাকে, তবে তার উপযুক্ত চিকিৎসা দিতে হবে।ব্যথা নাশক ওষুধ যেমন_ প্যারাসিটামল বা এনএসএআইডি দেয়া যেতে পারে। এনএসএআইডি ট্যাবলেট হিসেবে মুখে খাওয়া ছাড়াও এনএসএআইডি জেল আক্রান্ত স্থানে লাগানো যেতে পারে। তবে কোনো ভাবেই জেল দিয়ে মালিশ করা যাবে না। ফিজিওথেরাপি হিসেবে আলট্রাসাউন্ড থেরাপি বা ফনোফনোসিস ব্যবহার করলে বেশ উপকার পাওয়া যায়। অল্প গরম পানিতে হাতের কব্জি ডুবিয়ে নির্দিষ্ট নিয়মে নাড়া চাড়া করালেই আরাম পেতে পারেন। আক্রান্ত কব্জির সাহায্যে কাপড় ধোয়া বা মোচড়ানো হাত পাখা দিয়ে বাতাস করা, টেনিস খেলা ইত্যাদি দ্বারা অর্থাৎ যে কাজ করতে হলে হাতের কব্জি বারবার ঘোরাতে হয়, সে ধরনের কাজ করা যাবে না। আক্রান্ত কব্জিকে নাড়া চাড়া করা থেকে কিছুটা রক্ষা করার জন্য বিস্ট ব্যান্ড বা ক্রেপ ব্যান্ড ব্যবহার করা যেতে পারে।


সূত্র - যায়যায়দিন

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: খতনা বা মুসলমানি সম্পর্কে খুঁটিনাটি বিষয়
Previous Health Tips: আখের রসে কী আছে?

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')