home top banner

স্বাস্থ্য টিপ

ত্বকের জন্য টোনিং
২১ সেপ্টেম্বর, ১৩
Tagged In:  skin care  
  Viewed#:   464

গত বছর কেনা আপনার সুন্দর ফুলেল ছাতাটার রং খেয়াল করে দেখেছেন কখনো? খানিকটা বিবর্ণ, তাই না? এবার তবে আয়নায় নিজের চেহারাটাও একবার দেখে নিন। রোদে পুড়ে ঘামে ভিজে ওই শখের ছাতার মতোই হয়ে যাচ্ছে না তো আপনার চেহারা! আপনার বেহাল ত্বকের উজ্জ্বলতার জন্য চাই ত্বকের টোনিং।

হারমনি স্পার আয়ুর্বেদ ও রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা বলেন, ‘বাইরে থেকে ফিরে এসে ত্বক পরিষ্কার করে ময়েশ্চারাইজার লাগালেই ত্বকের যত্নের কাজ শেষ হয়ে গেল না। ত্বক পরিষ্কার করার পরপরই চাই বাড়তি যত্ন, আর এর নামই হলো ত্বকের টোনিং।’

ত্বকের টোনার ও এর ব্যবহারবিধি নিয়ে রইল তাঁর কিছু পরামর্শ। প্রতিদিনের কাজ শেষে ঘরে ফিরে আপনার প্রথম কাজ হবে সুন্দরভাবে ত্বক পরিষ্কার করা। সে ক্ষেত্রে ত্বকের ধরন বুঝে ফেসওয়াশ বা সাবান নির্বাচনে যেন ভুল না হয়। ত্বক পরিষ্কারের পর ত্বকের টোনিং করতে হবে। এর জন্য প্রসাধনীর দোকান থেকে টোনার কিনে নিতে পারেন। তবে রূপবিশেষজ্ঞরা মনে করেন, ত্বকের জন্য প্রাকৃতিক টোনারগুলো বেশি উপযোগী।

ঘরে বসেই তৈরি করে নিতে পারেন আপনার ত্বক উপযোগী টোনার। আধা কাপ গোলাপ জলের সঙ্গে এক চিমটি ফিটকিরি মিশিয়ে রেখে দিন ফ্রিজে। বাইরে থেকে ফিরে মুখ ধুয়ে হালকা ভেজা অবস্থায় তুলার সাহায্যে পুরো মুখে আলতো করে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

গোলাপ জলের সঙ্গে এক চামচ শসার রস মিশিয়েও টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁরা ল্যাভেন্ডার তেলের সঙ্গে খানিকটা লেবুর রস মিশিয়ে লাগান। তৈলাক্ত ত্বকে গোলাপ জল ও ল্যাভেন্ডার তেল একসঙ্গে মিশিয়ে লাগাতে পারেন। এ ধরনের ত্বকে গ্লিসারিন ও গোলাপ জল ব্যবহার করলেও উপকার পাবেন। যাঁদের ত্বক অধিক শুষ্ক, তাঁরা গ্লিসারিন ও গোলাপ জলের সঙ্গে খানিকটা জলপাই তেল মিশিয়ে লাগাতে পারেন। যাঁদের ত্বক স্পর্শকাতর তাঁদের টোনিং না করাই ভালো।

মনে রাখবেন, ত্বকে ম্যাসাজ করতে হবে তুলার সাহায্যে খুবই আলতোভাবে। টোনিং শেষে অবশ্যই পানি দিয়ে মুখটা ধুয়ে নিন এবং হালকা ভেজা অবস্থায় ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। প্রচুর পানি পান করুন। সবজি ও ফলমূল খান।


সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাবা মায়েদের কেন সাপোর্ট গ্রুপে যোগদান করা উচিৎ?
Previous Health Tips: দাম্পত্যে সুখী থাকতে ৭টি খাবার

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')