home top banner

স্বাস্থ্য টিপ

ওজন বাড়ানোর জন্য ডায়েট প্ল্যান
১৩ অগাস্ট, ১৩
  Viewed#:   528

আজকাল বেশির ভাগ মানুষের মুখে শোনা যায় ওজন কমানোর বাসনা। কিন্তু এমনও কিছু মানুষ আছেন যারা তাদের শুকনো জীর্ণ শারীরিক গঠনের কারণে প্রতিনিয়ত বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। আজ তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। চেষ্টা করবেন যা খেতে বলা হয়েছে সেটাই খেতে। এর substitute খুঁজতে যাবেন না। ওজন বাড়ানোর জন্য প্রতিদিন ৪০০০ বা এর বেশি ক্যালরি গ্রহণ করতে হবে আপনাকে।

প্রথমে আমাদের জানতে হবে কেন underweight এর শিকার হই আমরা -

• অপর্যাপ্ত খাবার অভ্যাস বা বলতে পারেন খাবারের প্রতি অনীহা

• এক meal time থেকে আরেকটার ব্যবধান অনেক বেশি হলে

• খাবার বাছাইয়ের ক্ষেত্রে অসতর্কতা

• কাজের চাপ বেড়ে যাওয়া কিন্তু সে তুলনায় খাবারের পরিমাণ না বাড়া

অন্যান্য কারণও হতে পারে। যেমন – অনেকদিন অসুস্থ থাকলে বা জেনেটিকালি শারীরিক গঠন পাতলা হলে। দীর্ঘদিন ধরে ডায়বেটিস, ক্যানসার, থাইরোয়ডের সমস্যায় ভুগলে ওজন বাড়ানোর জন্য চিকিৎসকের পরামর্শ নেয়াই ভালো। খাবারের প্রতি চাহিদা বাড়ানোর জন্য কোন ওষুধের ওপর নির্ভর হওয়া থেকে আমি পরামর্শ দেবো প্রাকৃতিক উপাদান ট্রাই করে দেখুন। দই, আদা, সরিষা, টাটকা হার্ব, কাঁচা মরিচ, জিন্সেং হলো কিছু  natural appetite stimulants যেগুলোর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ক্ষুধা মন্দা ভাব কাটানোর জন্য কিছু ওষুধ হল Dronabinol, Megestrol ইত্যাদি। তাছাড়া এটি প্রমাণিত হয়েছে যে কিছু ভিটামিন ওজন বাড়াতে সাহায্য করে। ভিটামিন সি মেটাবলিজমের প্রক্রিয়াকে ধীর করে দেয়, ভিটামিন ডি হাড় গঠনে সাহায্য করে ওজন বাড়িয়ে দেয়। কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া এইগুলো সেবন করা যাবে না। ডায়েট চার্টটি নীচে দেয়া হল।

সকাল ৭টাঃ

- দুধ ২০০মিলি (১গ্লাস)

- ব্রেড/পরোটা ২টি মাখন দিয়ে

- ডিম অমলেট

সকাল ১০টাঃ

- মিষ্টি ফল ২টি যেমন – আম, কলা।

brk

দুপুর ১টাঃ

- ভাত ২কাপ/চাপাতি ৪টি

- আলুসহ যেকোনো সবজি এক বাটি

- ডাল ১কাপ

- গরু /খাসির মাংস ২-৪ পিস /মাছ ২পিস

- মিষ্টি দই

এই সব রান্না মিলিয়ে টোটাল ৪ চা চামচ তেল ব্যবহার করতে হবে।

দুপুর ৩টাঃ     

- মিল্ক শেক ১ গ্লাস

- বাদাম ২০ গ্রাম/পাকুরা/সিঙ্গারা ১টি

বিকাল ৫টাঃ

- ড্রাই ফ্রুট ১০-১৫গ্রাম

রাত ৮টাঃ

- চাপাতি ২টি ঘি দিয়ে

- ভাত অথবা খিচুড়ি ১কাপ

- ডাল ১ কাপ

- গরু  /খাসি / মুরগির মাংস ২ পিস

- মেয়নিজ দিয়ে বানানো এক বাটি সালাদ

- মিষ্টি ১টি

রাত ১০টাঃ

২-৩ চা চামচ চিনি দিয়ে ১ গ্লাস দুধ।

এটা ভাবার কোন অবকাশ নেই যে আপনি শুকনা তাই ব্যায়াম করবেন না। এই ডায়েট চার্টটি মেনে চলার পাশাপাশি সপ্তাহে অন্ততপক্ষে ৫দিন ৩০মিনিট করে হাঁটার অভ্যাস করুন। দেখবেন খুব অল্প দিনের মধ্যেই আপনি সুস্থ সবল দেহের অধিকারী হয়ে উঠবেন।

লিখেছেনঃ রোজেন

Source: shajgoj

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Hypnosis, Meditation, and Relaxation for Pain Treatment Part-3
Previous Health Tips: পাকা চুল নিয়ে ভাবছেন?

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')