home top banner

স্বাস্থ্য টিপ

জেনে নিন অ্যাসিডিটি থেকে মুক্তির উপায় !
০৮ জুন, ১৪
Tagged In:  acidity problem  gastric problem  
  Viewed#:   94

get-rid-of-acidityবর্তমান বিশ্বে সাধারণ মানুষের মধ্যে অ্যাসিডিটির সমস্যা বেশ প্রকট। তবে অ্যাসিডিটি কোনো রোগ নয়, খাবারের অনিয়মের কারণেই মূলত মানবদেহে অ্যাসিডিটি হয়। অ্যাসিডিটি হলে খাবার হজমে সমস্যা হয়, পেটে অতিরিক্ত গ্যাস জমা হয়, ফলে পেটে ও বুকে জ্বালাপোড়া ও ব্যথা করে, বমি বমি ভাবসহ নানা রকমের সমস্যা হয়।


অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে সবাই কম বেশি ওষুধ খেয়ে থাকেন। কিন্তু কিছু নিয়ম মেনে চললেই অ্যাসিডিটিকে দূরে রাখা সম্ভব।

নিয়মিত একই সময়ে খাবার খাওয়ার অভ্যাস করুন এবং খাদ্য তালিকায় প্রচুর পরিমানে সবুজ শাকসবজি ও ফাইবার সমৃদ্ধ খাবার রাখুন।

দৈনিক ৮ থেকে ১০ গ্লাস পানি পান করুন। পানি বা অন্য কোনো পানীয় পান করার সময় ধীরে ধীরে পান করুন । তবে স্ট্র ব্যবহার করে কোনো পানীয় পান করবেন না।

অতিরিক্ত তেল, ঝাল ও মসলাজাতীয় খাবার এড়িয়ে চলুন । এসব খাবার যদি খেতেই হয় তাহলে খাওয়ার অন্তত ৩০ মিনিট পর পানি পান করুন ।

অ্যালকোহল ও চুইংগামজাতীয় খাবার পরিহার করুন ।

তিতা জাতীয় খাবার বেশি করে খান। এবং খাওয়ার পর সম্ভব হলে পুদিনা পাতার চা পান করুন ।

প্রতিদিন এক গ্লাস গরম পানির মধ্যে সামান্য গোল মরিচ গুঁড়ো ও লেবুর রস মিশিয়ে পান করলে অ্যাসিডিটি দূর হবে ।

মৌরী, আমলকী এবং গোলাপফুল সমপরিমানে মিশিয়ে ব্লেন্ড করে এক গ্লাস পানির সঙ্গে মিশিয়ে সকাল বিকাল খেলে উপকার পাবেন ।

আর তারপরও সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন ।

সূত্র - সময়ের কন্ঠশর 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: মাশরুমঃ কেন খাবেন, কীভাবে খাবেন
Previous Health Tips: স্যাতস্যাতে আবহাওয়ায় কাপড়ে ফাঙ্গাস পরা রোধ করার উপায়

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')