home top banner

স্বাস্থ্য টিপ

কেন গাজর খাওয়া উচিত?
১১ মে, ১৪
Tagged In:  carrots for fitness and youth  health benefits of carrots  
  Viewed#:   212

carrots-benefits

আপনি কি জানেন প্রতিদিন কেন গাজর খাওয়া উচিত? গাজরের মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে যা আপনার ত্বক ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই প্রতিদিন নিয়মিত গাজর খেলে আপনার শরীরে কোনো ধরনর রোগ জীবাণু আক্রমণ করতে পারবে না। নিচে গাজরের কিছু গুণাগুণ দেয়া হলো।


১. ক্যান্সার প্রতিরোধ করে: গাজরের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন-সি, ভিটামিন-এ রয়েছে যার ফলে রক্তে সাদা কণিকা উৎপাদিত হয় যা ক্যান্সার প্রতিরোধের কাজ করে।

২. হজমে সাহায্য করে: গাজর ফাইবার হিসাবে খুবই ভালো উৎস। যাদের আইবিএস কিংবা এই জাতীয়  অসুবিধা আছে তাদের জন্য গাজর খুবই উপকারী। যেহেতু গাজরের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন-বি ও ম্যাগনেসিয়াম রয়েছে তাই তা হজমে সাহায্য করে।

৩. প্রচুর ফাইবার রয়েছে: আমরা সবাই জানি ফাইবার শরীরের জন্য অনেক উপকারী। কিন্তু বেশির ভাগ মানুষই প্রাকৃতিক ফাইবারের বদলে ভুসির ফাইবার খেতে বেশি পছন্দ করেন।health-benefits-of-carrots গাজরের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই আপনার যদি ক্ষুধার্ত অনুভব করেন তাহলে একটি গাজর খান। এটি হজমের জন্যও যেমন ভালো তেমনি আমাদের শরীরের জন্যও উপকারী।

৪. বয়স কমাতে সাহায্য করে: গাজর পৃথিবীর এমন একটি সবজি যা আপনার বয়স কমাতে সাহায্য করে। এছাড়া তা আপনার ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তুলে। যার ফলে আপনাকে দেখতে স্বাভাবিক বয়সের চেয়ে অনেকটাই কম মনে হবে।

৫. জীবানু ধ্বংস করে: গাজর শুধু আমাদের স্বাস্থ্যের জন্যই উপকারী না। এটা আমাদের শরীরের সমস্ত রোগ জীবাণু ধ্বংস করতেও সাহায্য করে। তাই বেশি করে গাজর খান এতে আপনার শরীর ও মন দুইটাই সুস্থ থাকবে।

৬. ব্রন কমায়: গাজরের মধ্যে ভিটামিন-এ রয়েছে যা আপনার ত্বকের জন্য খুবই উপকারী। ভিটামিন-এ আমাদের মুখের কালো দাগ দূর করে ও ত্বকে ব্রন উঠতে দেয় না। তাই আপনার কাছে প্রাকৃতিক উপায়ে ব্রন সরানোর পদ্ধতি থাকা সত্ত্বেও কেন আপনি  অযথা টাকা খরচ করে বাজারের কৃত্রিম কসমেটিক কিনবেন?

সূত্র - নুতনবার্তা 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: চকচকে সাদা দাঁতের জন্য ৭ সতর্কতা
Previous Health Tips: কখন ব্যায়াম করবেন, কখন করবেন না

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')