home top banner

স্বাস্থ্য টিপ

চকোলেটের ৭টি স্বাস্থ্য উপকারিতা
১৮ ডিসেম্বর, ১৩
Tagged In:  health benefits of chocolate  
  Viewed#:   210

eating-chocolate

চকোলেটের স্বাস্থ্য উপকারিতা

১) হার্ট সুস্থ রাখতে সাহায্য : ডার্ক চকোলেট হার্ট অ্যাটাক, স্ট্রোক প্রতিরোধ করে। কোকোর মধ্যে অবস্থিত ফ্ল্যাভেনলস শরীরে নাইট্রিক অক্সাইড প্রস্তুত করে। এই নাইট্রিক অক্সাইড রক্ত বাহক (শিরা, ধমনী) গুলির মধ্যে দিয়ে রক্ত চলাচলকে মসৃণ করে। পরিমিত পরিমাণে ডার্ক চকোলেট কমিয়ে দিতে পারে উচ্চ রক্তচাপ। শরীরে কমিয়ে দেয় এলডিএল-এর পরিমাণ। ফলে হার্টের অসুখের সম্ভাবনাও হ্রাস পায়।

২) রক্ত প্রবাহ বৃদ্ধি করে : ডঃ ফিট্জগেরাল্ড লিখেছেন যে, কোকোর রক্তজমাট বিরোধী ও রক্ত তরলীকরণ বৈশিষ্ট্য আছে যা অ্যাসপিরিন এর অনুরূপ পদ্ধতিতে কাজ করে রক্ত প্রবাহ ও প্রচলন বৃদ্ধি করতে সাহায্যে করে

৩) মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে : ডার্ক চকোলেটের অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা মস্তিষ্কের মধ্যে রক্ত চলাচল মসৃণ করে। মতে মস্তিষ্কের চিন্তন ক্ষমতা বৃদ্ধি করে। আমেরিকান অ্যাকাডেমি অফ নিউরোলজির সাম্প্রতিক গবেষণায় প্রকাশিত হট চকোলেট বয়স্ক মানুষদের মস্তিষ্ক সুস্থ রেখে স্মৃতি শক্তি বজায় রাখতে সাহায্য করে।

৪) মনমেজাজ ভাল রাখতে সাহায্য : মাঝে মাঝেই কি আপনার মেজাজ পরিবর্তিত হয়। চকোলেটের মধ্যে থাকে ফিনাইল ইথাইল অ্যামিন। কেউ প্রেমে পড়লে মস্তিষ্ক ঠিক এই রাসয়ানিক পদার্থ ক্ষরণ করে। চকোলেটের মধ্যে যে ম্যাগনেশিয়াম থাকে তা স্বাচ্ছন্দ্য তৈরি করে। অ্যানানডামাইট নামের নিউরোট্রান্সমিটার মেজাজ নিয়ন্ত্রণে সাহায্য করে। ফিনাইলইথাইলঅ্যামিন বাড়িয়ে দেয় এন্ডোরফিন লেভেল। যা মনকে খুশি করে তোলে।

৫) ডায়াবেটিসের সঙ্গে যুদ্ধ করে শরীরকে প্রস্তুত রাখে: একটি গবেষণা অনু্যায়ী ডার্ক চকলেট শর্করা জাতীয় খাদ্য বিপাকে সাহায্য করে। ডার্ক চকোলেটে অবস্থিত ফ্ল্যাভেনলস অক্সিজেন ফ্রি বস্তু গুলিকে নিস্তেজ করে। ফলে অকারণ অক্সিডেশন হয়ে কোষ মারা যায় না।

৬) ওজন নিয়ন্ত্রণে রাখে: সাধারণ অবস্থায় আমরা মনে করি চকোলেট খেলে ওজন বাড়ে। কিন্তু বিএমআই লেভেল নিয়ন্ত্রণে ডার্ক চকোলেটের জুড়ি মেলা ভার। চকোলেট বিপাক ক্রিয়া বাড়িয়ে দেয়। ফলে ক্যালরি ইনটেকে সাম্য বজায় থাকে। চকোলেট খেলে পেট ভরা থাকে। তাই বারবার খাওয়ার প্রবণতা কমে। তাই সব মিলিয়ে ওজন নিয়ন্ত্রণে থাকে।

৭) স্কিন রক্ষা করে : ডার্ক চকলেট আসলে ত্বকের জন্য অনেক ভাল। ডার্ক চকলেট এ ফ্ল্যাভোনয়েড নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা সূর্য থেকে নির্গত UV রশ্মির ক্ষতি থেকে ত্বককে কিছুটা সুরক্ষা প্রদান করেন।

তবে এর পরেও এত কিছু ভাল পেতে গেলে চকোলেট খাওয়াতেও কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়। বাজারে চলতি মিল্ক চকোলেট গুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, তাই আপনার চকোলেটীয় প্রেম ডার্ক চকোলেটের উপর থাকলে সব দিক থেকেই লাভবা নহওয়া যাবে।

সুত্র : huffingtonpost

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: ডায়াবেটিক নিউরোপ্যাথি
Previous Health Tips: মলদ্বার ও কোলনের প্রধান কয়েকটি রোগের উপসর্গ

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')