home top banner

স্বাস্থ্য টিপ

বেছে নিন অবাঞ্ছিত লোম দূর করার পদ্ধতি
০৩ জুন, ১৩
View in English

এরকম অনেকেই আছেন যারা অযাচিত বা অবাঞ্ছিত লোমের সমস্যায় ভোগেন। লোক সমাজে বের হতে ইতস্তত বোধ করেন বিশেষ করে মহিলারা যাদের উপরের ঠোঁটের ওপর, থুঁতনিতে, গালে, ঘাড়ে, রান থেকে হাঁটু অবদি, পায়ে, হাতের আঙ্গুলে আর পায়ের আঙ্গুলে পাতলা কিংবা ঘনভাবে গজিয়ে ওঠা লোম দেখা দেয়। এর অবশ্য অনেক কারন থাকতে পারে যার মধ্যে আছে বংশগত, স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন, নির্দিষ্ট কিছু হরমোনের আধিক্য আর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম।

 

এগুলো দূর করারও রয়েছে বিভিন্ন পদ্ধতি। তবে প্রায় সব পদ্ধতিতেই দূর করার পর আবার কিছু লোম গজিয়ে ওঠে। স্থায়ীভাবে দূর করা খুব সহজ নয়। পদ্ধতিগুলোর মধ্যে আছেঃ

 

শেভিং

হাতের, পায়ের আর মুখের অবাঞ্ছিত লোম দূর করতে সবচেয়ে ভাল পদ্ধতি হলো শেভিং। এটি সাময়িক। তবে এটি ভিতরের দিকে দ্রুত গজিয়ে ওঠা চুলের জন্য দায়ী বলে অনেকে মনে করেন বিশেষ করে পেলভিক অঞ্চলে বা নাভীর নীচের অংশে।

 

প্লাকিং

প্লাকিং বা চিমটা পদ্ধতিতে লোম তোলা অনেক সময় পেইনফুল। তবে এটি আপনার জন্য একটি ভাল পদ্ধতি হতে পারে যদি আপনি অল্প লোম তুলতে চান কিংবা লোম বেছে একটু পাতলা করতে চান। বিশেষ করে ভ্রু’কে যখন নির্দিষ্ট শেইপ বা আকার দিতে চান। এছাড়া মুখ মন্ডলের অবঞ্ছিত পাতলা লোম তোলার ক্ষেত্রেও প্লাকিং ব্যবহার করতে পারেন। তবে এসব জায়গায় অবশ্যই হেয়ার রিমোভাল ব্যবহার করা ঠিক নয়। এতে করে বেশি জায়গা জুড়ে লোম গজিয়ে উঠতে পারে।

 

লোমনাশক ক্রিম

আজকাল খুব সহজেই ডেপিলেটরি বা লোমনাশক ক্রিম প্রেসক্রিপশন ছাড়াই কেনা ও ব্যবহার করা যায়। সবগুলোই কিন্তু সব জায়গায় ব্যবহার উপযোগী নয়। তাই কেনা ও ব্যবহারের আগে অবশ্যই মোড়কের গায়ে লেখা পড়ে নিশ্চিত হয়ে নিন। যেমন যেটি আপনার নাভীর নীচের অংশের জন্য ব্যবহার করবেন সেটি যাতে মুখের লোম দূর করতে ব্যবহৃত না হয়।

এধরনের ক্রিমে যেসব কেমিক্যাল ব্যবহৃত হয় সেগুলো লোমকুপ দুর্বল করে দেয়-নষ্ট করে দেয়। ঠিকমত বা নিয়মমত ব্যবহার না করলে  কিংবা বেশি পরিমানে ব্যবহার করলে ত্বক পুড়ে যেতে পারে।  এছাড়া যদি আপনার এলার্জি থাকে, তাহলে প্রথমে সামান্য অংশে ক্রিম লাগিয়ে দেখুন কোন রি-একশন হয় কি না। এরপর ব্যবহারের নিয়মাবলি যথাযথভাবে অনুসরন করুন।

 

হট ওয়াক্সিং

এটা আপনি ঘরে বসেই করতে পারেন কিংবা পেশাদার সেলুনে গিয়ে করাতে পারেন। পদ্ধতিটি একটু নোংরা আর যন্ত্রণাদায়ক হতে পারে। এতে কিছু লোম থেকে যেতে পারে কারন হট ওয়াক্সিংএ কিছু লোম গোড়া থেকে না উঠে ভেঙ্গে যেতে পারে। পরবর্তিতে গোড়া থেকে নতুনভাবে গজাতে পারে। এই পদ্ধতিতে সাবধান না হলে ইনফেকশনের ভয় থাকে। আবার ওয়াক্স বা মোম যদি খুব বেশি গরম হয় তাহলে ত্বক পুড়ে যেতে পারে। আপনি যদি ব্রণের জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোন ক্রিম ব্যবহার করতে থাকেন অথবা আইসোটেট্রিন নেন তাহলে হট ওয়াক্সিং না করাই ভাল। অনেক মহিলারাই তাদের বিকিনি এরিয়াতে আর ঠোঁটের উপরিভাগে এই পদ্ধতি ব্যবহার করে থাকেন।

 

থ্রেডিং

থ্রেডিং হচ্ছে লোম তোলার প্রাচীন ভারতীয় পদ্ধতি যা কি না আজকাল অনেক সেলুনেই করে থাকে। দক্ষ বা অভিজ্ঞ লোক দিয়ে করানো হয়ে থাকে। এতে সূতা দিয়ে আবাঞ্ছিত লোম পেঁচিয়ে টেনে তোলা হয়।

 

লেজার রশ্মি

এটি এ পর্যন্ত আলোচিত পদ্ধতিগুলোর চাইতে তুলনামূলক দীর্ঘস্থায়ী ও কার্যকরী পদ্ধতি। কিন্তু এটি বেশ কয়েকবার করাতে হয়। চার বা তার অধিকবারের জন্য চিকিৎসা নিতে হয়। এই পদ্ধতিতে লোমের গোড়ায় বা লোমকুপে লেজার রশ্মি ফেলা হয় যাতে লোমের গোড়াটা নষ্ট হয়ে যায় এবং নতুনভাবে গজাতে না পারে। এই চিকিৎসা পদ্ধতি একটু ব্যয়বহুল। কখনো কখনো যন্ত্রণাদায়কও বটে। এটি দেহের বিভিন্ন স্থানে করা যায়। তবে তার আগে অবশ্যই নিশ্চিত হোন যে যার মাধ্যমে করাচ্ছেন সেই ডাক্তার বা টেকনিশিয়ান এব্যাপারে অত্যন্ত জানাশোনা আর দক্ষ।

 

ওয়েবএমডি ফিচার অবলম্বনে হেলথ প্রায়র ২১

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Top 10 Health Benefits of Carrots
Previous Health Tips: 10 ways to safeguard against falls

আরও স্বাস্থ্য টিপ

Sugar & Sweeteners: Fact vs. Fiction Sugar & Sweeteners: Fact vs. Fiction

Talk about a sweet tooth. We eat and drink 22 teaspoons -- or almost half a cup -- of added sugar each day. That's way more than the American Heart Association recommends: 6 teaspoons per day for women and 9 for men. Our sweets add up: Americans basically consume their weight -- about... আরও দেখুন

শীতে শিশুর শ্বাসকষ্ট

শীত এসে গেছে। তবে এখনও জেঁকে বসেনি। অসুখ-বিসুখ এরই মধ্যে জেঁকে বসতে শুরু করেছে। বিশেষ করে শিশুদের। শীতে শিশুদের সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ দেখা দেয় নানা অসুখ। এর মধ্যে শীতে শ্বাসকষ্ট জনিত সমস্যায় শিশুরা একটু বেশিই কষ্ট পায়। তবে বাবা-মায়ের একটু সতর্কতা আর যতেœ এ সময় আদরের... আরও দেখুন

Fade Away

Stretch marks are an issue that most men and women face. These marks are pinkish streaks that appear on your body and eventually fade to a lighter shade. They are commonly associated with pregnancy, but women of all ages can get them, pregnant or not. Stretch marks can be caused by a number of... আরও দেখুন

ওজন কমানোর সহজ ৫ উপায়

ওজন সমস্যায় ভুগছেন? ডায়েটিশিয়ান নিশ্চয়ই ব্যায়ামের কথা বলেছেন। কিন্তু ব্যায়ামের কথা শুনলেই যে গায়ে জ্বর আসে! জেনে নিন প্রাকৃতিক উপায়ে ওজন কমানোর সহজ ৫টি উপায়; ১। ঘুম  অনেকেরই গভীর রাতে ঘুমাতে যাওয়ার অভ্যাস আছে। আর রাত জাগলে ক্ষুধা লাগবেই। তাই অনেকেই গভীর রাতে খাওয়া-দাওয়া করেন। আবার... আরও দেখুন

ভাইরাস মুখের আলসার

মুখে সাধারণত হারপিস ভাইরাসের সংক্রমণ ঘটে। হারপিস সিমপ্লেক্স ভাইরাস প্রধানত লালা এবং শরীরের অন্যান্য নিঃসৃত রসের মাধ্যমে মুখে সংক্রমিত হয়ে থাকে।হারপিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে প্রাথমিক সংক্রমণের ক্ষেত্রে মাড়ি ও ঠোঁটে ইনফেকশন দেখা দিতে পারে যা জিন জাইভো স্টোমাটাইটিস নামে পরিচিত। অনেক সময় শিশুদের... আরও দেখুন

কোষ্ঠকাঠিন্যে ভুগছেন?

শৌচাগারে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েও অনেকের মল পরিষ্কার হয় না। কোষ্ঠকাঠিন্যের ভয়ে অনেকে নানা ধরনের খাবার খাওয়াই ছেড়ে দেন। কিন্তু মাঝেমধ্যে নানা কারণে আপনার মল কঠিন হতেই পারে। তার মানে আপনি রোগে ভুগছেন, তা নয়। কিন্তু কেউ পর্যাপ্ত আঁশযুক্ত খাবার খাওয়ার পরও যদি সপ্তাহে তিনবারের কম মলত্যাগ... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')