home top banner

News

শতায়ু হওয়া খুবই সহজ!
26 December,12
 Posted By:   Healthprior21
  Viewed#:   31

কবি বলেছিলেন, ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই।’ তবে চাইলেই তো আর অনাদিকাল পর্যন্ত বেঁচে থাকা যায় না। প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। বিশেষ করে অনেক প্রাণীর মধ্যে মানুষ আবার তুলনামূলকভাবে অনেক স্বল্পায়ু।
নশ্বর মানবজাতি অবিনশ্বর হতে না পারলেও অন্তত শতায়ু তো হতে পারে। আমাদের চোখের সামনেই এরকম ভূরি ভূরি উদাহরণ আছে। অর্থাত্ অনেক লোক শত বছর বা তার চেয়েও বেশি সময় বেঁচে থাকেন। কিন্তু কীভাবে?
গবেষকরা বলছেন, সামান্য কয়েকটি অভ্যাস গড়ে তুললে (এবং অবশ্যই আল্লাহ চাইলে) আপনিও শতায়ু হতে পারেন। এজন্য শুধু দরকার অতিরিক্ত কিছু ঘুম ও সুষম খাদ্য গ্রহণ।
সম্প্রতি ৭২ হাজার লোকের ওপর গবেষণা চালিয়ে যুক্তরাষ্ট্রের ‘ইউনাইটেড হেলথ কেয়ার’ নামের একটি প্রতিষ্ঠান জানিয়েছে শতায়ু হতে হলে বাড়তি ঘুম ও সুষম খাদ্য গ্রহণসহ সামাজিক যোগাযোগ বাড়াতে হবে, শরীরচর্চা করতে হবে, আধ্যাত্মিক কার্যক্রমে সময় দিতে হবে।
গবেষণায় অংশ নেয়া ৭১ শতাংশ শতবর্ষজীবী লোক বলেছেন, তারা দৈনিক ৮ ঘণ্টা বা তার চেয়েও বেশি ঘুমান। ৮০ শতাংশ শতায়ু ব্যক্তি বলেছেন, তারা সুষম খাবার গ্রহণ করেছেন। ৮৯ শতাংশ বলেছেন তারা প্রতিদিনই পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন। ৬৭ শতাংশ বলেছেন তারা প্রার্থনা কিংবা ধ্যানসহ আধ্যাত্মিক কর্মকাণ্ডে সময় দেন। ৫১ শতাংশ বলেছেন তারা নিয়মিত ব্যায়াম করেন। 
content aggregation:healthPrior21
source:.amardesh
http://www.24livenewspaper.com/site/index.php?url=www.amardeshonline.com

Please Login to comment and favorite this News
Next Health News: can certain medications cause diabetes?
Previous Health News: কানাডার পত্রিকায় ঢাকার যানজট

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')