home top banner
Please Login or Register

খবর

দিল্লিতে ঘর নেই শীতে কাবু লক্ষাধিক মানুষের
০৯ জানুয়ারী, ১৪
Tagged In:  winter in Delhi  Homeless suffer in winter in Delhi   Posted By:   Healthprior21
  Viewed#:   25

পরিসংখ্যান বলছে, গত ১৮ বছরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সবচেয়ে বেশি শীত পড়েছে এ মৌসুমে। অথচ তীব্র শীতে মাথাগোঁজার ঠাঁই নেই দিল্লির লক্ষাধিক মানুষের। বিশেষ করে রাতের বেলায় থাকার জায়গা পেতে হিমশিম খেতে হচ্ছে গৃহহীনদের।

আজ বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সরকার ও অলাভজনক সংগঠনগুলো গৃহহীনদের আশ্রয় দিতে চেষ্টা চালাচ্ছে। তবে দুর্দশাগ্রস্ত বিপুলসংখ্যক মানুষের তুলনায় এ সংখ্যা নেহাতই কম। রাস্তাঘাটে শীতে কাবু লোকজনকে দেখলে বিষয়টি সহজেই অনুমেয়।

উত্তর-পূর্ব দিল্লির মনসরোবর পার্ক পাতালপথের পাশের বস্তির বাসিন্দা ৭৫ বছর বয়সী মোহাম্মদ রফিক। বড়দিনের পরদিন তাঁদের আশ্রয়স্থলটি গুঁড়িয়ে দিয়েছে সরকার। এখন স্ত্রীকে নিয়ে ঘরহারা তিনি। রফিকসহ ওই বস্তির বাসিন্দা ১৭৫টি পরিবারকে উচ্ছেদ করে দিয়েছে ভারতের রেল কর্তৃপক্ষ। দিল্লির তীব্র শীতও তাঁদের রক্ষা করতে পারেনি। বর্তমানে বয়োবৃদ্ধ রফিকের মতো ৯০০ জন ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিজেদের রক্ষার চেষ্টা করছে। তাদের মধ্যে ৫০০ জন আবার শিশু।

এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, শৈত্যপ্রবাহে দিল্লিতে কমপক্ষে দুজন নিহত হয়েছেন। আর এই শীতে রফিক ও তাঁর স্ত্রীকে হামাগুড়ি দিয়ে ময়লার মধ্যে বসে থাকতে দেখা গেছে। তাঁদের পাশে টুকরো টুকরো প্লাস্টিক থেকে ধূমায়িত আগুন জ্বলছিল।

দিল্লির নবগঠিত আম আদমি পার্টির (এএপি) সরকার সব ধরনের উচ্ছেদ অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে গৃহহীনদের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অস্থায়ী তাঁবুর আশ্রয়ের পরিবর্তে ভ্রাম্যমাণ বাড়িতে পরিণত করার কথা বলেছেন। একই সঙ্গে তিনি ৪৫টি নতুন আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন।

দিল্লিতে ১৮০টি নৈশকালীন আশ্রয়কেন্দ্র আছে। এগুলো বিপুলসংখ্যক গৃহহীনের আশ্রয়ের চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে না।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: পাত্র হিসেবে এগিয়ে প্রযুক্তিবান্ধব পুরুষেরা
Previous Health News: দগ্ধ রোগীদের পুনর্বাসনের পরিকল্পনা আছে সরকারের

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')