home top banner

News

ক্যান্সার চিকিৎসায় ভিডিও গেমস!
31 May,12
 Posted By:   Healthprior21
  Viewed#:   17

শিশু-কিশোরদের লেখাপড়ায় অমনোযোগিতা কিংবা সহিংসতা ও অপরাধপ্রবণ হওয়ার জন্য প্রায়ই ভিডিও গেমসকে দায়ী করা হয়। কিন্তু এর উপকারিতার দিকটি খুব অনুচ্চারিতই থেকে যায়। সর্বশেষ জানা গেল, ভিডিও গেমস মরণব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়েও সহায়তা করতে পারে, বিশেষ করে ক্যান্সার আক্রান্ত শিশু-কিশোরদের। এমন একটি ভিডিও গেমস সম্প্রতি ভারতে তৈরি করা হয়েছে। বলা যেতে পারে, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইকে রীতিমতো শিশুদের জন্য খেলার বিষয়ে পরিণত করতে পেরেছেন চিকিৎসাবিজ্ঞানীরা।
সংশ্লিষ্ট টিউমার বিশেষজ্ঞরা জানান, শিগগির তাঁরা ভিডিও গেমসটি ক্যান্সার আক্রান্ত কিশোর-কিশোরীদের হাতে তুলে দেবেন। গেমসটি তাদের বিধিবদ্ধ চিকিৎসার অপরিহার্য অনুষঙ্গ হয়ে উঠবে। ক্যান্সার রোগী, বিশেষ করে কিশোর-কিশোরীরা যখন ভিডিও গেমসটি খেলবে, তখন তারা এর মাধ্যমে সব ধরনের ব্যাক্টেরিয়াজনিত ইনফেকশন এবং বিভিন্ন ধরনের থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে।
গত কয়েক বছর ক্যান্সার রোগীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিও 'হোপওয়েল ফাউন্ডেশন' ভিডিও গেমসটি উদ্ভাবন করেছে। কারটিভিয়া হেলথিওন নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে দিয়ে তারা ভিডিও গেমসটির বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে। কারটিভিয়ার প্রতিষ্ঠাতা অনিল নায়াক জানিয়েছেন, যেসব রোগী তাদের প্রতিষ্ঠানে নিবন্ধিত, তাদের সবাইকে বিনা মূল্যে গেমসটি সরবরাহ করা হবে।
গেমসটি নাম দেওয়া হয়েছে 'রি-মিশন'। গেমসটিতে খেলোয়াড়ের ভূমিকা হবে 'রঙ্'ি নামে 'ন্যানোরোবটিক' পাইলট হিসেবে। তিনি কাল্পনিক একজন ক্যান্সার রোগীর শরীরজুড়ে বিচরণ করতে থাকবেন এবং শরীরে যেখানে ক্যান্সার কোষ পাবেন, সেখানেই তাকে ধ্বংস করবেন। এর মাধ্যমে তিনি ব্যাক্টেরিয়াজনিত ঘা এবং ওষুধ ও থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়াও সামাল দেবেন। গেমসটিতে ১৯ ধরনের ক্যান্সারের বিরুদ্ধে কাল্পনিক লড়াই রয়েছে। এর মধ্যে রক্ত, মস্তিষ্ক ও হাড়ের ক্যান্সারও রয়েছে।
এই গেমসটি খেলার মধ্যদিয়ে বাস্তব জগতেও রোগটির বিরুদ্ধে লড়াই করতে শারীরিক ও মানসিক শক্তি অর্জন করতে পারবে রোগী। আর গেমসটি উদ্ভাবক এনজিওটির লক্ষ্যও তাই। এর মধ্যদিয়ে এনজিওটি এটাই প্রদর্শন করতে চাচ্ছে, দীর্ঘস্থায়ী রোগে (ক্রণিক ইলনেস) ভোগা কিশোর-কিশোরীদের আচরণগত পরিবর্তনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে ভিডিও গেমস।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন

Please Login to comment and favorite this News
Next Health News: রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মাত্র একজন, বিপাকে রোগীরা
Previous Health News: মোটা হওয়া ঠেকাতে কোমল পানীয়ে নিষেধাজ্ঞা

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')