home top banner

News

কাঁঠালেও কেমিক্যাল
19 June,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   127

কেমিক্যালের হাত থেকে রেহাই পায়নি দেশের জাতীয় ফল কাঁঠালও। পাকাতে ও পচনরোধে নানা বিষাক্ত কেমিক্যাল এবং ফরমালিনমিশ্রিত পানিতে চুবানো হচ্ছে কাঁঠাল। আগে অন্যান্য ফলে ফরমালিন ও কেমিক্যাল মেশানো হলেও কাঁঠাল ছিল মুক্ত। কিন্তু গত কয়েক বছর ধরে কাঁঠালেও বিষাক্ত কেমিক্যাল ও ফরমালিনের ব্যবহার হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও বাগান মালিকরা। তারা বলেন, এর ফলে অনেকদিন রেখে কাঁঠাল বিক্রি করা যায়। পচন ধরে না। লাভও বেশি। এ কারণে কাঁঠাল বাগানের মালিক, ব্যবসায়ী ও আড়তদাররা কেমিক্যাল এবং ফরমালিন মেশাচ্ছেন। 

বাদামতলী, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও কাওরানবাজারে ১৫টি কাঁঠালের আড়তে গিয়ে ব্যবসায়ী ও শ্রমিকদের সঙ্গে আলাপকালে তারা বলেন, অল্প কিছু দিন হলো কেমিক্যাল দিয়ে কাঁঠাল পাকানো ও পচন রোধে ফরমালিন ব্যবহার হচ্ছে। বাজারের প্রায় সব ফলই কেমিক্যাল ও ফরমালিন দিয়ে অনেকদিন ধরে বিক্রি হচ্ছে। এতে ফল থাকে টাটকা। খেতে স্বাদ না লাগলেও ক্রেতারা এই ফল কিনে এবং খায়। এই কারণে তারা কাঁঠালও বিভিন্ন কেমিক্যাল দিয়ে পাকাচ্ছেন। 

বিষাক্ত কেমিক্যালযুক্ত কাঁঠাল খেলে মানুষের মরণব্যাধি হয় কিংবা যারা ব্যবহার করে তাদের নানা রোগব্যাধি হতে পারে এ প্রসঙ্গে ব্যবসায়ী ও আড়তদারদের জিজ্ঞেস করা হলে তারা বলেন, কেমিক্যাল কিংবা ফরমালিনের ক্ষতিকর দিক সম্পর্কে তারা কিছুই জানেন না। জানেন এতে লাভ হয় বেশি। বিশিষ্ট লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মবিন খান বলেন, কেমিক্যালযুক্ত কাঁঠাল খেলে লিভার নষ্ট, লিভার ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন ধরনের জটিল ও মরণব্যাধি হওয়ার আশংকা থাকে। মরণব্যাধি আশংকাজনক হারে বৃদ্ধির এটাই অন্যতম কারণ।

স্নায়ুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বদরুল আলম বলেছেন, কেমিক্যাল দিয়ে পাকানো ও ফরমালিন মেশানো কাঁঠাল খেলে স্নায়ু দুর্বল হয়ে নিউরোপ্যাথি রোগ হওয়ার সম্ভাবনা বেশি। কেমিক্যালের টক্সিনের প্রভাব পড়ে স্নায়ুতে। এর ফলে মস্তিষ্ক ও স্নায়ুর মারাত্মক ক্ষতি হয়। বুদ্ধি কমে যায়। বিকলাঙ্গ শিশু জন্মের হার বেড়ে যাওয়ার এটাও একটা কারণ।

কিডনি, শিশু বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ ও ক্যান্সার বিশেষজ্ঞ চিকিত্সকরাও একই ধরনের মতামত পোষণ করে বলেন, খাদ্যে বিষ মেশানো থেকে জাতিকে রক্ষা করতে হলে মুনাফালোভী ব্যবসায়ীদের মৃত্যুদণ্ডই একমাত্র উপায়। 

গাজীপুরের কাপাসিয়া সংবাদদাতা জানান, গাজীপুর জেলার গাজীপুর সদরের কিছু এলাকা, শ্রীপুর, কাপাসিয়া এলাকা কাঁঠালের জন্য বিখ্যাত। অত্যন্ত সুস্বাদু এই কাঁঠাল দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে রফতানি করা হয়। পাইকাররা বাগানের মালিকের কাছ থেকে কাঁঠাল কিনে সড়ক পথে ও নৌপথে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায়। এক শ্রেণীর অসাধু পাইকার ক্রয়কৃত কাঁঠাল দ্রুত যাতে নষ্ট না হয় যে জন্য কাঁঠালে ফরমালিন জাতীয় কেমিক্যাল মিশিয়ে থাকে। পাইকারদের নিকট কাঁঠাল ক্রয়ে সাহায্যকারী (স্থানীয় দালাল) আফজাল জানান, পাইকাররা কাঁঠাল ক্রয় করে সড়ক পথে যদি নিয়ে যায়, তাহলে ট্রাকে তোলার আগে পানির সাথে ফরমালিন মিশিয়ে কাঁঠালের গায়ে ছিটিয়ে দেয়। ফলে কাঁঠাল সহজে পচে না। আবার যারা কাঁঠাল নদী পথে নৌকার মাধ্যমে নিয়ে যায়, তারা কাঁঠাল ক্রয় করার সময় প্রথমে নদীর পানিতে ফেলে জমা করে। পরে নদীর পানিতে রেখে তারা কাঁঠালের গর্ভদণ্ডে (মুলায়) লম্বা লোহার রড (গজ) দিয়ে ছিদ্র করে তাতে ফরমালিন দেয়। আবার কেউ নদীর পানিতে ফেলে শুধু গজ ঢুকিয়ে নৌকায় তুলে নিয়ে যায়। তাদের দাবি এতে কাঁঠাল দ্রুত পাকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পাইকার দাবি করেন, তারা কাঁঠালে ফরমালিন মেশান না। তবে আগে পাকা কাঁঠালের ঘ্রাণে চারপাশে মাছি ভন ভন করতো। কিন্তু আজকাল কাঁঠালে মাছি বসে না।

 

 

সূত্র - দৈনিক ইত্তেফাক

Please Login to comment and favorite this News
Next Health News: চিকিত্সক ও স্বাস্থ্য সহকারীর ১০ হাজার পদ শূন্য
Previous Health News: পুলিশের দাবি মেডিকেল কলেজের কক্ষটি ছিল ককটেলের কারখানা

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')