home top banner

News

আধ কপালী মাথা ব্যথা - মাইগ্রেন
14 June,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   295

 

ব্যস্ত জীবনে আমরা প্রায়ই মাথা ব্যথা সমস্যায় আক্রান্ত হই। মাথা ব্যাথা নানা কারণে হতে পারে। অতিরিক্ত কাজের চাপ, অনিদ্রা এমনকি গ্যাস্ট্রিকের সমস্যা থেকেও মাথা ব্যথার উৎপত্তি হতে পারে।  কিন্ত যেকোনো ধরণের মাথা ব্যথা হলেই তাকে মাইগ্রেন বলা হয় না। মাইগ্রেন একটি ভিন্ন ধরণের মাথা ব্যথা। ব্যথা যদি কখনও কপালের অর্ধেক অংশ জুড়ে হয়ে থাকে তাহলে সেই মাথা ব্যথাকে আধ কপালী মাথা ব্যথা অথবা মাইগ্রেন বলা হয়।
মাইগ্রেনের কিছু কারণ  
মাইগ্রেনের সঠিক কোন কারণ এখন পর্যন্ত নির্ণয় করা সম্ভব হয়নি। তবে হরমোনাল, জেনেটিক্যাল এবং পরিবেশগত নানা কারণ মাইগ্রেনের ব্যথার পেছনে কাজ করতে পারে।
- মাইগ্রেনের প্রধান কারণ হিসেবে বলা হয় - মস্তিষ্কের রক্তবাহী নালীতে রক্ত চাপের তারতম্য।
-অতিরিক্ত চা-কফি অথবা ধূমপানেও মাইগ্রেনে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। 
মাইগ্রেনের কিছু উপসর্গ 
- প্রথমত মাইগ্রেনজনিত মাথা ব্যথা ৪ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। স্বাভাবিক মাথা ব্যথা সাধারণত ২ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়।
- মাথা ব্যথা কপালের যেকোনো এক অংশ জুড়ে বিস্তৃত থাকে। কখনও কখনও চোখের চারপাশে প্রবল ব্যথা অনুভূত হয়।
- ব্যথার সাথে সাথে শারীরিক  দুর্বলতা অনুভূত হয়। বমি বমি ভাব হয়।
- তীব্র আলো, শব্দ, কড়া সুগন্ধি অথবা গন্ধে মস্তিষ্কের সংবেদনশীলতা বৃদ্ধি পায় এবং তখন মাথা ব্যথা প্রবল হয়।
- বিরক্তি, হতাশা, অতিরিক্ত হাই তোলা, মেরুদণ্ড ও ঘাড়ে ব্যথাও মাইগ্রেনের উপসর্গ হিসেবে ধরা হয়।
 
মাইগ্রেন এড়াতে কিছু করণীয় 
মাইগ্রেনের সমস্যা এড়াতে নিম্নে বর্ণিত উপায় গুলি উল্লেখযোগ্য - 
-প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস করা এবং প্রতিদিন কমপক্ষে ৮ ঘণ্টা করে ঘুমানো। 
-ক্যাফেইন জাতীয় পানীয় চা কফি, ডার্ক চকলেট , পনির, আইসক্রিম ইত্যাদি খাবার সীমিত পরিমানে গ্রহণ করতে হবে।
-প্রতি বেলায় যথা সময়ে আহার গ্রহণ করতে হবে। কোন বেলা না খেয়ে থাকলে অথবা অনেকক্ষণ উপবাস করলে মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে।
-কড়া রোদ, উচ্চশব্দ ও কোলাহলপূর্ণ পরিবেশ যথা সম্ভব বর্জন করা উচিৎ।
-অধিক সময় কম্পিউটারের মনিটর অথবা টিভির সামনে অবস্থান করা উচিত নয়।
মাইগ্রেনের কিছু চিকিৎসা
-মাইগ্রেনের ব্যথা প্রশমিত করার একটি সহজ উপায় হল বিশ্রাম এবং ঘণ্টা খানেকের জন্য ঘুমিয়ে নেয়া। পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুমের পর এই ব্যথা অনেকটাই কমে আসে।
-সাধারণ মাইগ্রেনের জন্য ব্যথানাশক প্যারাসিটামলই যথেষ্ট । 
-যদি মাইগ্রেন বার বার হতে থাকে তাদের পিজোটিফেন, অ্যামিট্টিপটাইলিন, বিটাব্লকার জাতীয় ওষুধ দেয়া হয়।
- যদি প্রতিদিনই প্রবল মাথা ব্যথা হয় তাহলে তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। 
 
Sources : - http://www.mayoclinic.com/health/migraine-headache/DS00120/DSECTION=symptoms
- http://thedhakatimes.com/2013/05/10/6800/tips-to-get-rid-of-a-headache-and-migran/
- http://www.bupa.com.au/health-and-wellness/health-information/az-health-information/migraine#Causes
- http://www.nhs.uk/Conditions/Migraine/Pages/Symptoms.aspx
 
 

Please Login to comment and favorite this News
Next Health News: Ways to Improve Your Memory, Attention and IQ
Previous Health News: অ্যাজমা কি ছোঁয়াচে রোগ?

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')