home top banner

News

স্বাস্থ্যে বাংলাদেশের সাফল্য বিশ্বের কাছে রহস্য
21 November,13
Tagged In:  health in Bangladesh  bangladesh  health sector   Posted By:   Healthprior21
  Viewed#:   33

প্রভাবশালী জনস্বাস্থ্য ও চিকিত্সা সাময়িকী ল্যানসেট বলেছে, স্বাস্থ্যসেবায় কম বরাদ্দ, দুর্বল স্বাস্থ্যব্যবস্থা ও ব্যাপক দারিদ্র্য সত্ত্ব্বেও গত চার দশকে স্বাস্থ্য খাতে বাংলাদেশের অর্জন ব্যতিক্রমধর্মী। পাঁচ বছরের কম বয়সীদের জীবন রক্ষা, মানুষের গড় আয়ু বৃদ্ধি, টিকাদান কর্মসূচি, যক্ষ্মা নিয়ন্ত্রণ—এসব ক্ষেত্রে দেশটির সাফল্যের কাহিনি উল্লেখযোগ্য। বাংলাদেশের এই অর্জন ও সাফল্য বিশ্বের কাছে বিরাট রহস্য।

ল্যানসেট বলেছে, বাংলাদেশের স্বাস্থ্য খাতের আগামী দিনের চ্যালেঞ্জও দৃশ্যমান হচ্ছে। দ্রুত নগরায়ণ, বস্তিবাসীর সংখ্যাবৃদ্ধি, অসংক্রামক রোগের ক্রমবর্ধমান বোঝা মোকাবিলা করার জন্য বাংলাদেশকে তৈরি হতে হবে। পরিস্থিতি মোকাবিলার জন্য বৈশ্বিক পর্যায়ে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার (ইউনিভার্সাল হেলথ কভারেজ) যেসব ধারণা ও কর্মকাণ্ডের কথা বলা হচ্ছে, সে ক্ষেত্রে বাংলাদেশে অগ্রগতি নেই।
একশ ৯০ বছরের পুরনো এই অভিজাত সাময়িকী ল্যানসেটের আজকের (২১ নভেম্বর) সংখ্যায় এসব কথা বলা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বৃহস্পতিবার একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে এর মোড়ক উন্মোচন করেন। রাষ্ট্রপতি বলেন, ল্যানসেট সিরিজের প্রতিবেদকেরা বাংলাদেশ সরকারের প্রধান প্রধান নীতির মূল্যায়ন ও বিশ্লেষণের মাধ্যমে এক অনন্য দায়িত্ব পালন করেছেন। তাঁদের এ প্রয়াস এ দেশের স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে।
ল্যানসেটের এই সংখ্যায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন স্বাস্থ্য খাতে উন্নয়নের পথে বাংলাদেশ শুভসূচনা করেছে বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, বাংলাদেশকে যাঁরা একসময় তলাবিহীন ঝুড়ি বলতেন, তাঁরা কখনো ভাবতেও পারেননি দেশটি এই ঝুড়ি থেকে বেরিয়ে এমন দ্রুতগতিতে দৌড়াতে শুরু করবে। এ সাফল্যের পেছনে বাংলাদেশের জেন্ডার বৈষম্য দূর করার যে উদ্যোগ, তা বিশেষ ভূমিকা রেখেছে। স্কুলের শিক্ষকতা, স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা খাতসহ নানা অর্থনৈতিক উদ্যোগে নারীরা অংশগ্রহণ করছে। এ ছাড়া সরকারি-বেসরকারি সংস্থাগুলোর একযোগে কাজ করা, কমিউনিটিভিত্তিক সেবা-ব্যবস্থা, সাহসিকতা ও সফলতার সাথে দুর্যোগ মোকাবিলা ইত্যাদি কারণে বাংলাদেশ বহু দেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে।
ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হোসেন আবেদ বলছেন, বাংলাদেশের এই অগ্রগতির কৃতিত্ব তুলে দিয়েছেন দরিদ্র মানুষ ও নারীদের হাতে। ল্যানসেটের সম্পাদক রিচার্ড হর্টন ও জ্যেষ্ঠ নির্বাহী সম্পাদক পামেলা দাস বলছেন, বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে মুক্তিযুদ্ধের মাধ্যমে, গণহত্যার যে ভয়ংকর স্মৃতি, তা-ই দেশটিতে রেনেসাঁর সৃষ্টি করেছে।
বাংলাদেশের স্বাস্থ্য নিয়ে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করার ঘটনাকে জনস্বাস্থ্যবিদেরা বিরল ও গুরুত্বপূর্ণ বলছেন। এ সংখ্যার ছয়টি প্রবন্ধ লিখেছেন ৩৫ জন গবেষক, তাঁদের ১০ জন বিদেশি।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: হঠাৎ দাম বাড়ল ওষুধের
Previous Health News: কনডমের মানোন্নয়নে প্রতিযোগিতা

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')