home top banner

খবর

ভণ্ডপিরের ফাঁদে পা দিলেন নিঃসন্তান নারী
০৭ অক্টোবর, ১৩
Tagged In:  country news   Posted By:   Healthprior21
  Viewed#:   35

মাদারীপুরের শিবচর পৌর এলাকায় একভণ্ড পির প্রতারণার মাধ্যমে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়েছেন। তাবিজ, কবজ আর ঝাড়, ফুঁক, দিলে নিঃসন্তান সন্তানসম্ভবা হবে এ প্রলোভনে পড়েন পৌর এলাকার ব্যবসায়ী নজরুল কাজির স্ত্রী।

প্রতারক চক্রের মূলহোতা ভণ্ডপিরের বেশ ধারণ করে বিভিন্ন কলা-কৌশলে মুঠোফোনে ঐ নিঃসন্তান নারীকে বোঝাতে থাকেন। এক পর্যায়ে সন্তানের আশায় এবং দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে স্বামীকে ফিরে পেতে ভণ্ড পিরের কথামত চলেন। অক্ষরে অক্ষরে পালন করেন তার আদেশ। স্বামীর কাছে ব্যাপারটি গোপন রাখেন তিনি।

কথিত হুজুর নির্দেশ দেন, স্বর্ণালঙ্কারের সাথে অলৌকিক একটি তাবিজ বাঁধতে হবে। এজন্য লালসালুতে স্বর্ণালঙ্কার পোটলায় বেঁধে নিজের ঘরে রাখতে বলা হয়। হুজুরের কথামত পোটলা বাঁধেন সেই নারী। কথিত ভণ্ডপির সবুজ সঙ্গে নিয়ে আসে একই রকম আরেকটি পোটলা। স্বর্ণগুলো ঘরে রাখার সময় প্রতারক হাতের ভুয়া পোটলা বদল করেন।

ভণ্ডপির তিন দিন পর স্বর্ণের পোটলা খুলতে বলেন। প্রতারকের কথামতো আত্মীয় স্বজন ডেকে পোটলা খুলে দেখেন আসল স্বর্ণের পোটলার পরিবর্তে একই রকম আরেকটি পোটলা। যার মধ্যে শুধুই খড়কুটো ভর্তি করা।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে. মাসুদুর রহমান বলেন,"এ বিষয়ে মাদারীপুর শিবচর থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত থাকার দায়ে এক নারীসহ তিন জনকে আটক করা হয়েছে।"

সূত্র - poriborton.com

Please Login to comment and favorite this News
Next Health News: পটাশিয়াম স্ট্রোকের ঝুঁকি কমায়
Previous Health News: চিকিৎসায় নোবেল: যুগান্তকারী কিছু আবিষ্কার

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')