home top banner

News

গ্লোবাল হেলথ কনফারেন্স, অস্ট্রেলিয়া স্বাস্থ্য-সোপান
06 October,13
Tagged In:  global health conference   Posted By:   Healthprior21
  Viewed#:   52

পড়ছি মেডিকেল কলেজে। রাতদিন তাই ব্যস্ত থাকতে হয় ক্লাস আর ব্যবহারিক ক্লাসে। এরই মধ্যে সুযোগ এল অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত গ্লোবাল হেলথ কনফারেন্স অংশ নেওয়ার। ১২ থেকে ১৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার তাসমানিয়ার হোবার্টে আয়োজিত এই বার্ষিক সম্মেলনে বাংলাদেশসহ ১৫টি দেশ অংশ নেয়। একজন মেডিকেল শিক্ষার্থী একজন ভালো চিকিৎসক হওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী মানুষের স্বাস্থ্যসমস্যাগুলো সমাধানে কীভাবে এগিয়ে আসতে পারেন, সে বিষয়ে বিভিন্ন কর্মশালা আয়োজিত হয়েছিল এই সম্মেলনে। চারটি পর্বে সম্মেলনের কার্যক্রম ভাগ করা হয়েছিল। প্রথম দিনের আয়োজনের শিরোনাম ছিল ‘স্বপ্ন’।
সারা পৃথিবীর, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর প্রতিমুহূর্তে বাড়তে থাকা স্বাস্থ্যসমস্যা কেমন করে মোকাবিলা করা যায়, তার রূপরেখা সাজানো নিয়ে ছিল এই আয়োজন। দ্বিতীয় দিনের সূচিতে অন্তর্ভুক্ত ছিল এই স্বপ্নগুলোকে কেমন করে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে ‘প্ল্যানিং’ অংশ। তৃতীয় দিনের কর্মশালায় এই পরিকল্পনাগুলোকে কীভাবে ফলপ্রসূ করা যায়, তা নিয়ে প্রস্তাবনা আর শেষ দিন ছিল সবাই মিলে একত্রে সব পরিকল্পনাকে মিলিয়ে কীভাবে স্বাস্থ্যসমস্যার সমাধান করা যায়, তা নিয়ে আলোচনা।
প্রতিদিনের বিভিন্ন কর্মশালার পাশাপাশি ইউনিভার্সিটি অব তাসমানিয়ায় অনুষ্ঠিত বিশ্বখ্যাত অধ্যাপকদের ক্লাসগুলো স্বাস্থ্য-সম্পর্কিত জ্ঞান বৃদ্ধিতে আমাকে দারুণভাবে সাহায্য করেছে।

মেলবোর্ন ইউনিভার্সিটি, সিডনি ইউনিভার্সিটি, অ্যাডিলেড ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস, বোস্টন মেডিকেল স্কুল অব আমেরিকার শিক্ষার্থীরাসহ ইউরোপের পর্তুগাল, সুইডেন, জার্মানি ও নেদারল্যান্ডস; এশিয়ার নেপাল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ইত্যাদি দেশ অংশ নেয় এই সম্মেলনে। নানা দেশের নানা ভাষার মানুষজনের সঙ্গে মিশে তাঁদের শিক্ষা আর স্বাস্থ্যব্যবস্থা সম্পর্কে জানতে পারাটাও ছিল এই সম্মেলনে অংশগ্রহণের একটি অভূতপূর্ব অভিজ্ঞতা।

শুধু সম্মেলনের কাজই নয়, বরং হোবার্টে কাটানো ছয় দিনই অসাধারণ কেটেছে। ছবির মতো সুন্দর এক শহর হোবার্ট, যে শহরে চোখ মেলে তাকালেই যে কারও মন ভালো হয়ে যেতে বাধ্য।

চার দিনের এই কর্মশালাভিত্তিক সম্মেলনে অংশগ্রহণকারীদের নিজ নিজ দেশ, মেডিকেল-ব্যবস্থা, মেডিকেলের ছাত্রছাত্রী ও দেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে প্রজেক্ট উপস্থাপন করতে হয়েছে। এতে অন্তর্ভুক্ত ছিল রচনা প্রতিযোগিতাও। আমার লেখা ‘গ্লোবাল সিটিজেন’ শীর্ষক রচনাটি সেরা তিনটি লেখার মধ্যে স্থান করে নেয়, তখন মনটা গর্বে ভরে ওঠে।

সূত্র - প্রথম আলো

 

Please Login to comment and favorite this News
Next Health News: Paying back the gift of life
Previous Health News: চেহারা নয়, শারীরিক গঠনেই পরিচয় শনাক্ত

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')