আলাদা দুই ওষুধের ব্যবহারে সেরে যাবে প্রাণঘাতী ত্বকের ক্যান্সার
01 October,13
Viewed#: 78
ত্বকের ক্যান্সারের চিকিতসায় উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছেন বিজ্ঞানীরা। নতুন এ চিকিৎসা পদ্ধতিতে দু’টো আলাদা ওষুধ ব্যবহার হচ্ছে এবং এ ওষুধের গুণে রোগীর দেহ প্রতিরক্ষা ব্যবস্থা আবার চাঙ্গা হয়ে উঠছে।
এরই মধ্যে মেলানোমায় আক্রান্ত মারাত্মক রোগীদের ওপর এ চিকিৎসা করে নজরকাড়া সুফল পাওয়া গেছে।
এ চিকিৎসা ব্যবস্থা এতটাই সুফল দিচ্ছে যে এক চিকিৎসা বিজ্ঞানী বলেছেন, গবেষকরা এখন ক্যান্সার সারিয়ে তুলতে পারার কথাটি যে জোর দিয়ে বলতে পারছেন তা সত্যিই বিস্ময়কর। এ ছাড়া, কিডনি এবং ফুসফুসের ক্যান্সার বা কর্কটরোগে আক্রান্ত রোগীদের ওপর এ চিকিতসা পদ্ধতি প্রয়োগ করে ‘খুবই শিহরিত’ হওয়ার মতো সুফল পাওয়া গেছে।
এ দুই ওষুধের প্রথমটি হলো আইপিলিমিউম্যাব (ipilimumab) বা আইপিআই এবং এটি ব্যবহারে ত্বকের ক্যান্সারের ১৭ ভাগ রোগী সেরে উঠেছেন বলে আমস্টারডামে ক্যান্সার বিষয়ক ইউরোপীয় কংগ্রেসের সম্মেলনে তুলে ধরা হয়েছে।
এ ছাড়া, একই সঙ্গে অ্যান্টি-পিডি১ নামের নতুন একটি ওষুধ প্রয়োগে অর্ধেকের বেশি রোগীর ক্যান্সার ক্লিনিক্যালি সারিয়ে তোলা গেছে। ক্যান্সার কোষের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয় অ্যান্টি-পিডি১।
এ দুই ওষুধের কার্যকারিতা দেখে ফ্রান্সের ক্যান্সার চিকিতসার কেন্দ্র- ইন্সটিটিউট গুস্তাভ রৌসি’র অধ্যাপক আলেকজান্ডার এগারমেন্ট বলেন, আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে মারাত্মক মেলানোমা’তে আক্রান্ত ৫০ ভাগের বেশি রোগীকে সারিয়ে তোলা যাবে। সূত্র: সংবাদসংস্থা।
সুত্র - natunbarta.com
More in News
সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷
কিন্তু...
See details
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হয়েছে।
বুধবার ঢাকা...
See details
অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়।
ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে
১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।...
See details
চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে।
এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল...
See details
ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷
বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে...
See details
বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।...
See details