প্রথমবারের মতো দেশে অপরিণত নবজাতক শিশুদের চক্ষুসেবা
০১ অক্টোবর, ১৩
Tagged In: eye news Posted By: Healthprior21
Viewed#: 60
বর্তমান বিশ্বে এক কোটি ৯০ লাখ শিশু দৃষ্টি প্রতিবন্ধী, তার মধ্যে ১৪ লাখ শিশু অন্ধ এবং প্রায় সাড়ে তিন লাখ শিশু তিন মাস বয়স পূরণ হবার পূর্বেই অন্ধত্ব বরণ করে। বিশ্বে প্রতি মিনিটে একজন শিশু অন্ধত্ব বরণ করছে। বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩৭ লাখ অপরিণত নবজাতক শিশুর জন্ম হয় তাদের মধ্যে প্রায় ২৫ হাজার শিশুর ওজন ১.৫ কেজি বা তার চেয়ে কম হয়।
এ বাস্তবতাকে সামনে রেখে আন্তর্জাতিক সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশে এ ধরনের শিশুদের চিহ্নিত করে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে অরবিস ইন্টারন্যাশনাল এর সহায়তায় এ প্রকল্পটি ঢাকাস' ইসপাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল (ইসলামিয়া চক্ষু হাসপাতাল, ঢাকা) বাস্তবায়ন শুরু করেছে।
অরবিস ইন্টারন্যাশনাল সূত্রে জানা যায়, এ উপলক্ষ্যে অতি সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নিউনেটাল ফোরাম-বিএনএফ ও অরবিস ইন্টারন্যাশনাল যৌথভাবে সভাটির আয়োজন করে।
অপরিণত বয়সে জন্ম লাভ করা শিশুদের সঠিক সময়ে চিহ্নিত করে অন্ধত্ব রোধে দেশে প্রথমবারের মত কাজ শুরু করায় অরবিস ইন্টারন্যাশনাল, বাংলাদেশ কান্ট্রি অফিস প্রশংসার দাবি রাখে। এ উদ্যোগ বাস্তবায়নে প্রথমত এ ধরণের রোগীদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি জাতীয়ভাবে এ ধরনের রোগীদের একটি পরিসংখ্যাণ নির্ণয় করাও জরুরি। এ ধরনের রোগ প্রতিরোধে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানানো হয় সভায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ব বিদ্যালয় (বিএসএমএমইউ) এর উপ-উপাচার্য প্রফেসর মো: শহীদুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ডা. এম আর খান এবং অরবিস ইন্টারন্যাশনালের রজিওনাল প্রোগ্রাম ডাইরেক্টর ডা. আবু রায়হান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন অরবিস ইন্টারন্যাশনাল, বাংলাদেশ কান্ট্রি ডাইরেক্টর ডা. মুনির আহমেদ, বিএসএমএমইউ-এর সহযোগী অধ্যাপক ডা. নুজহাথ চৌধুরী এবং ইব্রাহিম মেডিকেল কলেজ-এর প্রফেসর ও বাংলাদেশ নিউনেটাল ফোরাম-বিএনএফ এর সাধারণ সম্পাদক ডা. মো. শাহীদা আক্তার প্রমূখ।
সুত্র - natunbarta.com
আরও খবর
সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷
কিন্তু...
আরও দেখুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হয়েছে।
বুধবার ঢাকা...
আরও দেখুন
অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়।
ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে
১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।...
আরও দেখুন
চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে।
এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল...
আরও দেখুন
ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷
বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে...
আরও দেখুন
বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।...
আরও দেখুন