home top banner

News

দ্বীপের ভরসা এখন কমিউনিটি ক্লিনিক
18 July,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   24

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর কমিউনিটি ক্লিনিকগুলো স্থানীয় বাসিন্দাদের ভরসাস্থলে পরিণত হচ্ছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের লোকজন এসব কমিউনিটি ক্লিনিক থেকে চিকিৎসাসেবার পাশাপাশি বিনা মূল্যে ওষুধপত্রও পাচ্ছে। গত ছয় মাসে উপজেলার ২৭টি কমিউনিটি ক্লিনিক থেকে সেবা নিয়েছে এক লাখ ১১ হাজার রোগী।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে, ২০০৯ সালের জুলাই মাসে মহেশখালীতে ২৫টি কমিউনিটি ক্লিনিক চালু হয়। পরে নতুন করে উপজেলার ঘটিভাঙা ও সাইরারডেইল এলাকায় আরও দুটি কমিউনিটি ক্লিনিক স্থাপিত হয়। ২০১১ সালের ২০ অক্টোবর এসব স্বাস্থ্যকেন্দ্রে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নিয়োগ দেওয়া হয়। এরপর স্বাস্থ্যসেবা পেতে শুরু করে তৃণমূলের বাসিন্দারা।
১৪ জুলাই সকালে জাগিরাঘোনা কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, সেবা নিতে এসেছে কয়েক শ রোগী। কথা হয় সেবা নিতে সাজেদুল হকের সঙ্গে। তিনি বলেন, ‘আগে প্রাথমিক চিকিৎসা নিতে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা গ্রাম্য হাতুড়ে চিকিৎসকের শরণাপন্ন হতো। এখন কমিউনিটি ক্লিনিক চালু হওয়ার পর স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর চাপ কমেছে। হাতুড়ে চিকিৎসকের কাছেও যাচ্ছে না রোগীরা। তা ছাড়া এখানে বিনা মূল্যে ওষুধও পাওয়া যায়।’
জাগিরাঘোনা ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) সাদেকুর রহমান বলেন, ‘চিকিৎসাসেবার পাশাপাশি এখানে বিনা মূল্যে ওষুধপত্র পাওয়া যায়। এ কারণে এসব ক্লিনিকে রোগীর সংখ্যা বাড়ছে।
একই ধরনের চিত্র চোখে পড়ে কায়দাবাদ, পানিরছড়া, মুনসিরডেইল, জোড়াপুকুর ও নয়াপাড়া কমিউনিটি ক্লিনিকে গিয়ে। কায়দাবাদ কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নুরুল আলম বলেন, ‘এ ক্লিনিকে স্থানীয় লোকজনেরা জ্বর, কাশি, সর্দি, ব্যথা ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগের চিকিৎসার জন্য আসে। তবে জটিল রোগ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেওয়া হয়।
এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মাবুদ প্রথম আলোকে বলেন, দ্বীপের কমিউনিটি ক্লিনিকগুলো বেশ ভালো চলছে। আগে দুর্গম এলাকার লোকজন হাতুড়ে চিকিৎসকের শরণাপন্ন হলেও এখন আর হচ্ছে না।
এলাকার লোকজন এসব ক্লিনিকে গিয়ে সহজেই চিকিৎসাসেবা পাচ্ছেন এবং বিনা মূল্যে ওষুধ পাচ্ছেন। গত ছয় মাসে ২৭টি ক্লিনিক থেকে এক লাখ ১১ হাজার রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।]

 

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: To live life of disable
Previous Health News: সাত মিনিটের ব্যায়াম

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')