home top banner

খবর

মেয়েলি কাজ বেশি করলে পুরুষদের যৌন উত্তেজনা কমে যায়
০৫ এপ্রিল, ১৪
Tagged In:  about sex  sexual life   Posted By:   Healthprior21
  Viewed#:   127

গবেষণায় দেখা গেছে, পুরুষদের সারাদিনের কাজের ধরনের সঙ্গে তার যৌন উত্তেজনার উত্থান-পতনের সম্পর্ক রয়েছে। মনোবিজ্ঞানী লোরি গোটিয়েব গবেষণায় দেখেছেন, যেসব পুরুষ পুরুষালি কাজ করে থাকেন অর্থাৎ বাজার করা বা গাড়িটা ঠিক করা বা বাড়ির ভারী কিছু সরানো ইত্যাদি, সেক্ষেত্রে তার এবং জীবনসঙ্গিনীর মধ্যে দারুণ যৌন সম্পর্ক তৈরি হয়। ওদিকে, যেসব পুরুষ মেয়েলি কাজগুলো বেশি করে থাকেন তাদের মধ্যে যৌন অনুভূতি কমে যায়।

'দম্পতি যদি একই ধাঁচের কাজ করেন, তাহলে তাদের মধ্যে এক ধরনের সমমাত্রিকতা গড়ে ওঠে। এ ক্ষেত্রে নারীদের মধ্যে তার সঙ্গীর কাছ থেকে যৌন আকাঙ্খা কমে যায়', জানালেন লোরি।

নিউ ইয়র্ক টাইমসে এই মনোবিজ্ঞানীর সাম্প্রতিক সময়ে প্রকাশিত  একটি নিবন্ধ প্রকাশের পর 'গতানুগতিক' বিয়ে এবং 'সমমাত্রিক বিয়ে'র ক্ষেত্রে যৌন আকাঙ্খা নিয়ে ব্যাপক তর্ক-বিতর্ক শুরু হয়। ওই নিবন্ধে বলা হয়, সমমাত্রিক বিয়েতে দম্পতির মাঝে যৌন আকাঙ্খা কমে যায়।

লোরেল এই দুই ধরনের দম্পতিদের যৌন জীবন নিয়ে গবেষণা চালান। তিনি তার বেস্ট সেলার বই 'ম্যারি হিম : দ্য কেস ফর সেটিং ফর মি. গুড এনাফ'-এ বলেন, এসব সমস্যায় দম্পতিদের খুঁজে বের করা প্রয়োজন, তারা জীবন থেকে কী হারিয়ে ফেলছেন। সেইসঙ্গে তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দুজনের আলাদা হয়ে যাওয়ার পথ থেকে বের হয়ে আসতে হবে।

কাজেই যেসব দম্পতির মধ্যে এমন একই ধাঁচ বিরাজ করছে, তাদের যৌনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে এবং জীবটাকে আরো উপভোগ্য করতে দুজনের মধ্যে আলাপ-আলোচনা ভালো ফল বয়ে আনবে। - 

সূত্র - দৈনিক কালের কণ্ঠ

Please Login to comment and favorite this News
Next Health News: যৌন উত্তেজক ওষুধের খোঁজে সবাই এখন টুইটারমুখী
Previous Health News: ভিটামিন-এ ক্যাপসুল খেয়ে এক শিশুর মৃত্যুর অভিযোগ

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')