home top banner

খবর

১০ হাজার ক্যালোরির বিশালাকায় বার্গার...
২৬ মার্চ, ১৪
Tagged In:  burger  junk foods   Posted By:   Healthprior21
  Viewed#:   20

বিশালাকায় ১০ হাজার ক্যালোরির বার্গার এখন আর কল্পনা নয়। একটি জনপ্রিয় কার্টুনে এ ধরনের একটি স্যান্ডউইচ প্রদর্শন করা হলেও, এবার বাস্তবেই এর স্বাদ নেয়া যাবে। বার্গারটি বিনামূল্যে দেয়া হবে যদি কেউ এটা একবারে খেয়ে শেষ করতে পারেন। একে বার্গার না বলে বিশালাকায় বার্গারের ভেতর বার্গারও বলা যায়। ইংরেজি শব্দ Ultimatum- এর আদলে ‘Ulti-meatum’ নামের বার্গারটি প্রস্তুত করা হয়েছে। কার্টুন নেটওয়ার্কে ‘দ্য রেগুলার শো’ কার্টুনটিতে এ ধরনের একটি স্যান্ডউইচ দেখে সত্যিই সেরকম একটি বার্গার বানাতে উদ্বুদ্ধ হন ক্যারোনিন ক্লার্কসন। মার্কিন এ এনিমেশন টেলিভিশন সিরিজটিতে যে ধরনের স্যান্ডউইচ দেখানো হয়েছে, সেই একই আদলে বার্গারটি তৈরি করেছেন ক্লার্কসন। বৃটেনের ল্যাঙ্কাশায়ারের প্রেস্টনের রেস্টুরেন্ট মিস্টার ইটার্সের ৩৯ বছর বয়সী মালিক ক্লার্কসন বলেন, আমি বার্গারটি খেতে পারিনি। এখন পর্যন্ত আমি বার্গারটি খাওয়ার লোভেও পড়িনি। এটা আকৃতিতে বিশাল। তিনি বলেন, দেশে অবশ্যই কেউ আছেন, যিনি বার্গারটির স্বাদ নিতে চাইবেন। তাদের সুস্বাগত জানিয়েছেন ক্লার্কসন। কে পুরো বার্গারটি পেটে পুরতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। এর আগে বিশ্বের সবচেয়ে বেশি ওজনের যে বার্গারটি প্রস্তুত করা হয়েছিল, তার ওজন ৯১৩ কেজি। আর, বিশ্বের সবচেয়ে দামী বার্গারটির দাম ২৯৫ ডলার।

সূত্র - দৈনিক মানবজমিন

Please Login to comment and favorite this News
Next Health News: ৮ মাস বয়সী শিশুর ওজন ২০ কেজি...
Previous Health News: দেশে দেশে মাতৃত্ব আর সন্তান জন্মের আচার-সংস্কার

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')