home top banner

News

হৃদরোগের সাথে ভিটামিন ডি-এর সম্পৃক্ততা নেই!
26 January,14
Tagged In:  heart disease and vitamin D  heart disease   Posted By:   Healthprior21
  Viewed#:   36

মানবদেহে ভিটামিন ডি-এর ঘাটতি হলে অনেক ধরনের অসুস্থতা দেখা দেয় বলে ধারণা করা হতো৷ কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা যাচ্ছে, ভিটামিন ডি-এর অভাবে নয়, বরং অসুস্থতার কারণেই ভিটামিন ডি-এর ঘাটতি দেখা যায়৷

এতদিন প্রচলিত ছিল, হার্ট অ্যাটাক, মস্তিষ্কে রক্তক্ষরণ, ক্যানসার বা হাড় ভাঙা- এসব রোগ প্রতিরোধে ভিটামিন ডি আছে এমন খাবার বা ওষুধ ব্যবহার করা উচিত৷ কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে, এ সব রোগের উপর ভিটামিন ডি-এর কোনো প্রভাব নেই৷ শুক্রবার একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানা গেছে৷

নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের মার্ক বোল্যান্ডের নেতৃত্বে এক দল গবেষক এই গবেষণা করেছেন৷ বিভিন্ন রোগ প্রতিরোধে ভিটামিন ডি-এর প্রভাব কি তা নিয়ে ৪০টি পরীা করেছেন তাঁরা৷ কেননা পুরোনো বেশ কিছু গবেষণায় ভিটামিন ডি-এর ঘাটতি ও রুগ্ন স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে বেশ কিছু গবেষণা হয়েছে৷

স্ট্রোক বিপজ্জনক

মস্তিষ্কের রক্ত চলাচলে ব্যাঘাতের কারণে এই রোগ যেকোনো সময় যে কারো হতে পারে একেবারে হঠাৎ করেই৷ স্ট্রোক হলে বাকশক্তি, দৃষ্টিশক্তিও হারিয়ে যেতে পারে৷ শরীরের যে-কোনো অংশ অসাড়ও হতে পারে৷ সারা জীবন হয়তো বা হুইলচেয়ারে চলতে হতে পারে৷ তবে এটা নির্ভর করে মস্তিষ্কের কোন অংশে স্ট্রোক হয়েছে বা আঘাতটা কত বেশি তার ওপর৷

ল্যানসেট ডায়বেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজি-তে নতুন এই গবেষণাটি প্রকাশিত হয়েছে৷ যেখানে বলা হয়েছে, ভিটামিন ডি-এর ঘাটতির কারণ রুগ্ন স্বাস্থ্য নয়৷ অর্থাৎ, ভিটামিন ডি-এর অভাবে স্বাস্থ্য খারাপ হয় না, বরং শরীর খারাপের কারণে ভিটামিন ডি-এর স্বল্পতা দেখা দেয়৷

গবেষণাটির লেখকরা জানিয়েছেন, হৃদরোগসহ বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য যদি চিকিৎসকরা ভিটামিন ডি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেন, তবে তা সঠিক হবে না৷ শরীরে হাড়, দাঁত এবং মাংসপেশি গঠনের অন্যতম উপাদান ভিটামিন ডি৷ সূর্যরশ্মি ত্বকের সংস্পর্শে এলে প্রাকৃতিক ভাবেই ভিটামিন ডি উৎপাদন হয়৷ এছাড়া মাছের তেল, ডিমের কুসুম এবং পনির থেকেও ভিটামিন ডি পাওয়া যায়৷

গত বছরের মার্চে ব্রিটিশ বিজ্ঞানীরা চার হাজার নারীর উপর একটি পরীা করেন, যেখানে দেখা যায় কোনো নারী গর্ভবতী থাকাকালীন ভিটামিন ডি ট্যাবলেট গ্রহণ করলে শিশুর স্বাস্থ্যে এর কোনো প্রভাব পড়ে না৷

২০১২ সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কের রকফেলার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গবেষণায় ভিটামিন ডি-এর সাথে কোলেস্টোরল কমার কোনো সম্পৃক্ততা পাননি। সূত্র : ডয়চে ভেল।

সূত্র - দৈনিক নয়া দিগন্ত

Please Login to comment and favorite this News
Next Health News: পেট্রলবোমার চেয়েও ভয়ঙ্কর প্রাণের মশলাবোমা
Previous Health News: দুই চিকিৎসক, এক স্বাস্থ্য সহকারী বরখাস্ত

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')