home top banner

খবর

নয়াদিল্লিতে এবার ড্যানিশ নারীকে গণধর্ষণের অভিযোগ
১৫ জানুয়ারী, ১৪
Tagged In:  rape in india   Posted By:   Healthprior21
  Viewed#:   19

ভারতের রাজধানী নয়াদিল্লিতে এবার ডেনমার্কের এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।

গতকাল মঙ্গলবার রাতে নয়াদিল্লির রেলওয়ে স্টেশনে একদল লোক ওই ড্যানিশ নারীকে গণধর্ষণ করেছে বলে ওই নারী অভিযোগ করেন। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন ছয়জনকে আটক করেছে পুলিশ।

পুলিশকে দেওয়া জবানবন্দিতে ৫১ বছর বয়সী ওই ড্যানিশ নারী জানান, এক সপ্তাহ ধরে তিনি ভারত ভ্রমণ করছেন। ভারতে এসে তিনি প্রথমে আগ্রা সফরে যান। আগ্রা থেকে গতকাল নয়াদিল্লিতে আসেন তিনি। সেখানে তিনি হোটেল আমাক্সে ওঠেন। বিকেলে জাতীয় জাদুঘর দেখে ফেরার পথে তিনি রাস্তা হারিয়ে ফেলেন। তিনি পথচারীদের জিজ্ঞেস করে হোটেলের রাস্তা খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন। এমন সময় ওই দুর্বৃত্তরা তাঁকে ঘিরে ধরে। ওই নারী দাবি করেন, নয়াদিল্লির রেলওয়ে স্টেশনে ওই দুর্বৃত্তরা তাঁকে ধর্ষণ করে। ধর্ষণের পর তাঁর সঙ্গে থাকা অর্থ ও মূল্যবান সামগ্রীসহ মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর তিনি কোনো মতে হোটেলে পৌঁছাতে সক্ষম হন এবং পুলিশ ও ড্যানিশ দূতাবাসকে বিষয়টি অবহিত করেন। 

পুলিশ জানায়, ওই নারী যাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তারা সবাই বখাটে। ঘটনার তদন্ত চলছে।

এ ঘটনার সপ্তাহ খানেক আগে ১৬ বছর বয়সী এক কিশোরী অভিযোগ করেছিল, ওই একই এলাকায় একইভাবে সেও যৌন হয়রানির শিকার হয়।

২০১২ সালের ১৬ ডিসেম্বর নয়াদিল্লিতে গণধর্ষণের শিকার হয়ে মারা যান এক মেডিকেলছাত্রী। ওই ঘটনার পর ভারতজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: পর্নোগ্রাফিতে মস্তিষ্কের ক্ষতি তবে যৌনকর্মে উন্নতি
Previous Health News: বংশালে ওষুধ তৈরির কাঁচামালের গুদামে আগুন

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')