home top banner

খবর

ঘড়ি ধরে চলে পাকস্থলি, জানিয়ে দেয় খাওয়ার নির্দিষ্ট সময়
১২ ডিসেম্বর, ১৩
Tagged In:  Food time  stomach   Posted By:   Healthprior21
  Viewed#:   107

অ্যাডিলেড: আপনি নির্ঘাৎ আপনার বাঙালি সত্ত্বা বজায় রেখে সময়ের বিষয়ে বেশ অজ্ঞান। কিন্তু জানেন কি আপনার পাকস্থলিটি রীতিমত টাইম মেনে চলে। পাকস্থলি নির্দিষ্ট সারকাডিয়ান রিদম মেনে চলে। নির্দিষ্ট সময় অন্তর অন্তর কখন খেতে হবে পাকস্থলিই সেটা ঠিক করে দেয়। জার্নাল অফ নিউরোসায়েন্স-এ প্রকাশিত একটি গবেষণাপত্র থেকে এমনটাই জানা যাচ্ছে।

অস্ট্রেলিয়ার অ্যাডেলেড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের গবেষণার মাধ্যমে দেখিয়েছেন কীভাবে পাকস্থলি মস্তিষ্ককে সংকেত পাঠায় যে সে এখন পরিপূর্ণ আছে না খালি। অর্থাৎ খাওয়ার সময় নির্দেশ করে।

পাকস্থলীতে অবস্থিত স্নায়ুগুলি কীভাবে নির্দিষ্ট সময় অন্তর অন্তর খিদের অনুভূতি তৈরি করে সেটা বোঝার জন্য আট মাস বয়সের ইঁদুরদের উপর পরীক্ষা চালিয়ে ছিলেন অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

ওই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী স্টিফেন কেন্টিস জানিয়েছেন পাকস্থলীতে অবস্থিত স্নায়ুগুলি একজন ব্যক্তি কতটা খাবার খেয়েছে এবং কখন তার খাওয়া থামানো উচিৎ সেই নির্দেশকগুলি মস্তিষ্কে পাঠায়। আসলে পাকস্থলীর স্নায়ুগুলি খাবার গ্রহণের ক্ষেত্রে ঘড়ির মত কাজ করে।

তাদের গবেষণা থেকে উঠে এসেছে এই স্নায়ুগুলি আসলে দিনের থেকে রাতে বেশি কার্যকর থাকে। দিনের বেলা পেটভরে থাকার নির্দেশ তারা দেরি করে পাঠায়। দিনের বেলা যেহেতু রাতের তুলনায় বেশি কাজ করা হয় অর্থাৎ বেশি শক্তির প্রয়োজন পড়ে বেশি খাদ্যেরও প্রয়োজন পড়ে। তাই দিনের বেলা যে পরিমাণ খাবার খেলে স্নায়ুগুলি মস্তিষ্কে আর খাদ্য গ্রহণ না করার নির্দেশ পাঠায় রাতের বেলা তার থেকে কম খাদ্য গ্রহণ করেই সেই একই নির্দেশ পাঠায়।  সূত্র: জিনিউজ।

সূত্রঃ natunbarta.com

 

Please Login to comment and favorite this News
Next Health News: উচ্চ রক্তচাপে ভুগছে বিশ্বের বেশির ভাগ লোক
Previous Health News: সিরিয়া থেকে পোলিও’র ঝুঁকিতে ইউরোপ

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')