home top banner

খবর

পোড়া রোগী পুনর্বাসনে উদ্যোগ নেই
০৬ ডিসেম্বর, ১৩
Tagged In:  burn patients   Posted By:   Healthprior21
  Viewed#:   112

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রাজনৈতিক ঘটনার শিকার পোড়া রোগীদের চিকিৎসার সব খরচ বহন করছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তাঁদের পুনর্বাসন বা দীর্ঘমেয়াদি চিকিৎসার কোনো পরিকল্পনা নেই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, রাজনৈতিক সহিংসতার শিকার রোগীদের জন্য পর্যাপ্ত ওষুধ সরবরাহ আছে। এ ক্ষেত্রে অর্থও কোনো সমস্যা নয়। প্রধানমন্ত্রী নিজ তহবিল থেকে সহায়তা করবেন বলে আশ্বাস দিয়ে গেছেন।
ঘটনার শিকার অধিকাংশ মানুষ নিম্নবিত্ত, দিনমজুর, ফুল ব্যবসায়ী, অন্যের উপার্জনের ওপর নির্ভরশীল। ঘটনার জন্য তাঁরা কেউই দায়ী নন। তাঁদের পুনর্বাসনের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। লঞ্চডুবিতে মারা গেলে সরকার থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়। পোশাক কারখানার দুর্ঘটনায় আহত-নিহতদের জন্যও রয়েছে সরকারি ক্ষতিপূরণ। কিন্তু রাজনৈতিক ঘটনায় দগ্ধদের জন্য নেই এ ধরনের কোনো উদ্যোগ।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাবা মারা গেলে বাচ্চা কার কাছে যাবে, স্বামী মারা গেলে স্ত্রী কোথায় গিয়ে দাঁড়াবে। রানা প্লাজার ঘটনায় নানা উদ্যোগ আমরা দেখেছি, শুনেছি। এ ক্ষেত্রেও সে রকম হওয়া উচিত।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এসব রোগীর চিকিৎসার ব্যাপারে যোগাযোগ রাখছেন প্রধানমন্ত্রীর দপ্তরের পরিচালক জুলফিকার লেনিন। প্রথম আলোকে তিনি বলেন, প্রয়োজন হলে প্রধানমন্ত্রী তাঁর নিজ তহবিল থেকে চিকিৎসার অর্থ দেবেন। তবে নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার কারণে তাঁদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া সম্ভব নয়।

বার্ন ইউনিট প্রকল্পের সাবেক পরিচালক অধ্যাপক সামন্ত লাল সেন বলেন, একজন পোড়া রোগীর চিকিৎসা ব্যয় অনেক। বেসরকারি পর্যায়ে ২০ শতাংশ পোড়া রোগীর চিকিৎসা ব্যয় প্রায় ৫০ হাজার টাকা। ৫০ শতাংশ পোড়া রোগীর ব্যয় ৭০ থেকে ৮০ হাজার টাকা। সাধারণ মানুষের কাছে এটা অনেক বেশি টাকা। সরকারি বলে ঢাকা মেডিকেলে রোগীকে এই খরচটা করতে হয় না।

চিকিৎসকেরা বলেছেন, পোড়া রোগীর অনেক শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয়। অনেকবার চিকিৎসকের কাছে যেতে হয়। সেসবের ক্ষতির আর্থিক মূল্য অনেক বেশি। আবাসিক সার্জন ডা. তানভির আহমেদ বলেন, আগুনে পোড়া রোগীদের ওষুধ হাসপাতাল থেকে সরবরাহ করা হয়। বিশেষ কিছু ক্ষেত্রে রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে হয়। তবে রাজনৈতিক ঘটনার শিকার এসব রোগীকে কোনো ওষুধই কিনতে হচ্ছে না।

এ পর্যন্ত চারজন মন্ত্রী এসব রোগী দেখতে ঢাকা মেডিকেলে গেছেন। তাঁদের কেউ কোনো প্রতিশ্রুতি দেননি। এ ছাড়া সমাজের নানা স্তরের মানুষ তাঁদের খোঁজখবর নিতে যাচ্ছেন। তাঁদের কেউ কেউ কিছু আর্থিক সহায়তা করছেন। মোস্তাফিজুর রহমান বলেন, ‘এঁদের কারও কাছ থেকে পুনর্বাসন বা কারও দায়িত্ব নেওয়ার কথা শোনা যায়নি।’

১০০ শয্যার বার্ন ইউনিটে শয্যার তুলনায় রোগী বেশি। গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পোড়া রোগী ভর্তি ছিলেন ৪২৭ জন। এঁদের মধ্যে রাজনৈতিক সহিংসতার শিকার ৩৪ জন।

চিকিৎসকেরা জানিয়েছেন, পোড়া রোগীর শরীর থেকে জলীয় অংশ বের হয়ে যায়। তাঁদের শরীরে প্লাজমা (সাদা রক্ত) দিতে হয়। হাসপাতালে প্লাজমা সরবরাহে কিছু সমস্যা ছিল। তবে বুধবার স্কয়ার হাসপাতাল ৫০ ব্যাগ প্লাজমা দেওয়ায় সেই সংকট দূর হয়েছে বলে আবাসিক সার্জন জানিয়েছেন।

সুত্রঃ প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: ইউরোপ ও মধ্য এশিয়ায় এইডস রোগী বেড়েছে
Previous Health News: TB vaccine 'could help prevent MS'

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')