home top banner

স্বাস্থ্য টিপ

ভ্যাসেলিনের ১৫ টি অনন্য ব্যবহার
২৪ নভেম্বর, ১৩
Tagged In:  vaseline use  
  Viewed#:   1432

vaseline-useভ্যাসেলিন, যা পেট্রোলিয়াম জেলি নামেও পরিচিত, আমাদের গৃহস্থালির একটি অন্যতম অনুষঙ্গ। এর ঘর্ষণ নিবারণকারী বৈশিষ্ট্যের জন্য এটি সুপরিচিত কিন্তু এছাড়াও ভ্যাসেলিনের অন্যান্য বেশ কিছু মজার ব্যবহার আছে যা আপনাকে চমৎকৃত করবে এবং আপনি এর থেকে উপকৃতও হতে পারবেন।

সচরাচর করা হয় না ভ্যাসেলিনের এমন কিছু ব্যবহার এখানে দেখানো হলঃ
 
১.  আপনার দাঁতে লেগে যাওয়া লিপস্টিক দূর করে
অনেক সময় দাঁতে লিপস্টিক লেগে যেতে পারে। অল্প কিছু ভ্যাসেলিন দাঁতে লাগিয়ে এটি পরিহার করা যায় এবং এগুলি মসৃণ রাখা যায়। সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীরা এবং এ ব্যাপারে বিশেষজ্ঞরা এ কৌশলটি ব্যবহার করে থাকেন।
 
২.  আপনার চুলকে আরও স্বাস্থ্যজ্জ্বোল করে তোলে
আপনার চুলকে আরও স্বাস্থ্যজ্জ্বোল দেখাতে ভ্যাসেলিন ব্যবহার করা যেতে পারে। অল্প একটু ভ্যাসেলিন নিয়ে তা চুলের আগায় লাগান এবং পূর্বের সাথে এর পার্থক্য খেয়াল করুন।
 
৩.  সুপার গ্লু টিউবের মুখে
সুপার গ্লু টিউবের মুখ অথবা যে কোন পেচিয়ে খুলতে হয় এমন পাত্রের মুখ সহজে খুলতে এর প্যাচের মধ্যে ভ্যাসেলিন লাগিয়ে নিতে পারেন।
 
৪.  চামড়ার সামগ্রীতে
আপনার চামড়ার জুতা, হাতব্যাগ, বা জ্যাকেটের ঔজ্জ্বল্য দীর্ঘস্থায়ী করতে এদের পেট্রোলিয়াম জেলি দিয়ে পালিশ করে দেখতে পারেন।
 
৫.  চুলের রং করা কালীন সময়ে
মাথার চুলে রং করার সময় কপাল, কান এবং চুলের পাশের ত্বকের যেসকল অংশ অস্বস্থিকর রং থেকে রক্ষা করতে চান সেখানে ভ্যাসেলিন লাগাতে পারেন।
 
৬.  সুগন্ধি
আপনার কব্জিতে যখন সুগন্ধি মাখবেন তখন তা দীর্ঘস্থায়ী হওয়ার জন্য সুগন্ধি স্প্রে করার পূর্বে ভ্যাসেলিন মাখিয়ে নিতে পারেন।
 
৭.  চুইংগাম দূর করতে
টেবিলের নীচে বা অন্য কোন কাঠের তাকে যদি চুইংগাম লেগে থাকতে দেখেন তবে তাতে অল্প ভ্যাসেলিন লাগিয়ে তা উঠে আসা পর্যন্ত ভাল করে ডলতে থাকুন এবং সেগুলি উঠিয়ে ফেলুন।
 
৮.  শক্ত হয়ে এঁটে বসা আংটি খুলতে
আপনার আঙ্গুল থেকে আংটি খুলতে আর যুদ্ধ করতে হবে না। আঙ্গুল থেকে এটি খুলতে আঙ্গুলে অল্প ভ্যাসেলিন লাগান, সহজে এটি বেরিয়ে আসবে।
 
৯.  ডায়াপারের র‍্যাশ থেকে রক্ষা পেতে
আপনার শিশুকে ডায়াপারের র‍্যাশ জনিত ব্যাথা থেকে রক্ষা করুন। ভ্যাসেলিন পেট্রোলিয়াম জেলির আপনার শিশুকে এধরণের র‍্যাশ থেকে রক্ষা করার শক্তি আছে। আপনার শিশুর ত্বকে ভ্যাসেলিনের প্রতিরক্ষামূলক আবরন লাগিয়ে তাকে স্বাস্থ্যবান রাখতে পারেন।
 
১০.  শ্যাম্পুতে আর চোখ জ্বলুনি নয়
আপনার শিশুর জন্য চোখের জ্বলুনি মুক্ত শ্যাম্পু খুঁজছেন? এই নিন এর সমাধান। ওদের আই ভ্রু তে ভ্যাসেলিন মাখিয়ে দিন, এটি তাদের চোখে শ্যাম্পুর প্রবেশ ঠেকাতে প্রতিরক্ষা ব্যূহ হিসাবে কাজ করবে।
 
১১.  পানির দাগ দূর করতে
আপনি কি প্রায়ই গ্লাসের তৈরি আসবাবের উপর পানির গ্লাস বা চায়ের কাপের গোল দাগ দেখতে পান? এই নিন এর একদম উপযুক্ত সমাধান, এতে অল্প একটু ভ্যাসেলিন দিন এবং সারারাত রেখে দিন। এটি আপনার আসবাব পত্রের দাগ দূর করে দেবে।
 
১২.  জন্মদিনের মোমবাতি
জরুরী প্রয়োজনে আপনার জন্মদিনের মোমবাতি গুলির আরও বেশী দীর্ঘ স্থায়িত্বের জন্য এগুলিকে ভ্যাসেলিনের জারের মধ্যে ডুবিয়ে নিতে পারেন।
 
১৩.  পিঁপড়া ঠেকিয়ে রাখতে
খাদ্যপাত্রে রাখা আপনার পোষা প্রাণীর খাবার পিঁপড়ার সম্ভাব্য আক্রমন থেকে রক্ষা করতে পারেন। খাদ্যপাত্রের তলদেশের চারিদিকে ভ্যাসেলিন মাখিয়ে দিন যাতে পিঁপড়া এর থেকে দূরে থাকে।
 
১৪.  গাড়ির ব্যাটারি রক্ষা করতে
ভ্যাসেলিন গাড়ির ব্যাটারিকে মরিচা পরা থেকে রক্ষা করতে পারে। আপনার ব্যাটারির টার্মিনালের সাদা ধাতব অংশে ভ্যাসেলিন লাগিয়ে তাকে মরিচামুক্ত রাখতে পারেন।
 
১৫.  পায়ের গোড়ালির সুরক্ষায়
আপনার পা এবং গোড়ালি মসৃণ এবং নরম রাখতে তাতে পেট্রোলিয়াম জেলি মাখুন। পায়ে মেখে তার উপর মোজা পরে ১৫-২০ মিনিট বা সারারাত রেখে দিন। এতে আপনার গোড়ালির ফাটা দাগ দূর হবে এবং একে মসৃণ এবং নরম রাখবে।

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: থাইরয়েড সমাচার
Previous Health Tips: নবজাতকের ত্বকের ৫ সমস্যা

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')