home top banner

স্বাস্থ্য টিপ

কোরবানির গোশত গ্রহণে সাবধানতা
১৩ অক্টোবর, ১৩
Tagged In:  eid meat  
  Viewed#:   181

পাশ্চাত্যের তুলনায় এশিয়ার দেশগুলোতে গোশতের ব্যবহার কম হয়। আমাদের দেশে দৈনিক খাদ্য তালিকায় ৭০-৮০ শতাংশ শস্যজাতীয় খাবার থাকে। বাকি অংশ থাকেমাছ বা গোশত। এ দেশে মধ্যবিত্ত মুসলিম সম্প্রদায় কোরবানির ঈদে যতখানি গোশতখেয়ে থাকেন বছরের অন্য সময়টিতে ততখানি খাওয়া তাদের পক্ষে সম্ভব হয় না।পেট ফাঁপা ও কিডনিতে পাথর হলে গোশত একেবারেই বাদ দেয়া উচিত। বাতের ব্যথা থাকলে মগজ, গুর্দা, কলিজা, সংরক্ষিত গোশত এবং গোশতের সুপ বর্জন করা উচিত।তবে চর্বিবিহীন গোশত খাওয়া যেতে পারে। কিডনির রোগ, উচ্চ রক্তচাপ, হৃৎপিণ্ডের ব্যাধিতে গোশত যত কম খাওয়া যায় ততই ভালো। লিভার, গলব্লাডার ওপ্যানক্রিয়াসের অসুখে প্রাণিজ চর্বি বাদ দেয়া ভালো।

এক জরিপে দেখা গেছে, গোশত বেশি খাওয়ার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে হৃদরোগ, ক্যান্সার ও বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদি অসুখের আধিক্য দেখা যায়। এ কারণে প্রাণিজ আমিষ যত কম খাওয়া যায় ততই মঙ্গল। প্রতিদিন ৯০-১০০ গ্রামের বেশিগোশত না খাওয়াই ভালো। প্রচুর শাকসবজি, ফলমূল, শিম, বাদাম, মটরশুঁটিÑ এগুলো আমিষের বিকল্প হতে পারে। সবজির প্রোটিন হৃৎপিণ্ডের ওপর তেমন কোনো প্রভাব ফেলে না।  

গোশতের প্রোটিন ভাঙার জন্য এনজাইম প্রয়োজন। বেশির ভাগ ক্ষেত্রে pepsin নামক এনজাইম এ জন্য ব্যবহৃত হয়। এটা পাওয়া যায় কাঁচা পেঁপেতে। আমাদেরদেশে কাঁচা পেঁপে, ভিনেগার, জায়ফল, সুপারিÑ এগুলো দিয়ে গোশত নরম করা হয়।অনেক এনজাইমের ক্রিয়া রান্নার সময়ই হয়। সবশেষে বলা যায়, গোশত কোনোঅস্বাস্থ্যকর খাবার নয়। দেহের জন্য এটি একটি প্রয়োজনীয় উপাদান।সুস্বাস্থ্যের জন্য সপ্তাহে এক দিন অথবা দুই দিন গোশত বা রেড মিট খাওয়াযেতে পারে। তবে কোরবানির ঈদের সময় প্রায় প্রতিদিনই গোশত খাওয়া হলেও নিজনিজ স্বাস্থ্যের কথা বিবেচনা করে গোশত গ্রহণ করা উচিত।


সূত্র - নয়া দিগন্ত

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: কোরবানির অনুষঙ্গের খোঁজে
Previous Health Tips: অতিরিক্ত মাংস খাওয়ার ক্ষতিকর প্রভাব

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')