home top banner

স্বাস্থ্য টিপ

হাড়ের ব্যতিক্রম রোগ অস্টিওপোরোসিস
১০ অক্টোবর, ১৩
Tagged In:  disease osteoporosis  
  Viewed#:   320

বর্তমানে হাড় ছিদ্র হওয়া রোগ বা অস্টিওপোরোসিসকেও এক প্রকার মরণ ঘাতী বলা হয়ে থাকে। এ রোগের লক্ষণে হাড়ের ব্যথা-বেদনা অনুভূত হয় এবং রোগী সামান্য আঘাতেই হাড় ভেঙে যেতে পারে। হাড় ছিদ্র হওয়া বা অস্টিওপোরোসিস একটি নীরব হাড় ক্ষয়রোগ। এ রোগে শরীরের হাড় দুর্বল হয়ে যায় এবং যে কোনো সামান্য আঘাতে ভেঙে যেতে পারে। ৩০ ভাগ মহিলা এবং ১২ ভাগ পুরুষ এ রোগে ভোগেন। সাধারণত ৪৫ বছরের পর মহিলারা এবং ৫০ বছরের পর পুরুষরা এ রোগে ভোগেন।

আগে অস্টিওপোরোসিস শুধু মহিলাদের রোগ ভাবা হতো। কার্যত ৫০ বছরের পর প্রতি চারজন পুরুষের মধ্যে একজন এ রোগে ভোগেন। অস্টিওপোরোসিসের কারণে হাড় ভাঙার প্রবণতা পুরুষের তুলনায় মহিলাদের দ্বিগুণ। ৫০ বছর বয়সে ১৫ ভাগ এবং ৮০ বছর বয়সে ৩০ ভাগ মহিলার হিপ বোন ভেঙে যায়। ২০ থেকে ৪০ বছরের মধ্যে হাড় তার পূর্ণতা লাভ করে। তারপর ক্যালসিয়াম এবং ফসফেট হারাতে থাকে। তা ছাড়া মহিলাদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর ইসট্রোজেন নামক হরমোনের অভাবে মাসিক বন্ধ হয়ে যাওয়ার দুই থেকে তিন বছরের মধ্যে এ রোগ হয়। সাধারণত কোনো জায়গায় না ভাঙলে এ রোগের অস্তিত্ব বোঝা যায় না।

তবে পিঠে ব্যথা, পিঠ গোলাকার হয়ে যাওয়া, শরীরের বিভিন্ন হাড় ও জোড়ায় ব্যথা, সামান্য আঘাতে হাড় ভেঙে যাওয়া এ রোগের লক্ষণ। এসব রোগীর ক্ষেত্রে মেনুয়াল থেরাপি, মবিলাইজেশন থেরাপি অত্যন্ত কার্যকর। তার জন্য রোগীকে দুই-তিন সপ্তাহ ক্লিনিকে ভর্তি থাকতে হয়। প্রতিদিন ক্যালসিয়াম ৫০০ থেকে ১৫০০ মি.লি. গ্রাম, ভিটামিন ডি ৪০০ থেকে ৮০০ গ্লুকোসামিনও কনদ্রোটিন সালফেট বাজার থেকেও কিনে খাওয়া যেতে পারে। তা ছাড়া প্রতিস্থাপন থেরাপি নেওয়া যেতে পারে। এ ছাড়া প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ পুষ্টিকর খাবার অবশ্যই খেতে হবে।

 

সুত্র - বাংলাদেশ প্রতিদিন

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: আপনি পরীক্ষা করিয়েছেন তো?
Previous Health Tips: পরিচ্ছন্নতাই আগে

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')