home top banner

স্বাস্থ্য টিপ

উষ্ণ এবং আর্দ্র দিনগুলির জন্য সতর্কতা
০১ অক্টোবর, ১৩
  Viewed#:   73

প্রচণ্ড গরম এবং আর্দ্র আবহাওয়ায় বেশিক্ষন থাকলে অনেকেরই অসুস্থহয়ে পড়তে পারেন।

নিম্নের কারণগুলি মূলত গরমে অসুস্থ হওয়ার পেছনে দায়ী–

  • অতিরিক্ত আর্দ্রতা
  • বয়স- নবজাতক, ছোট শিশু এবং বয়স্ক মানুষদের গরমে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা বেশি থাকে।
  • হার্টের সমস্যা
  • মানসিক অসুস্থতা
  • পানিশূন্যতা
  • অতিরিক্ত ওজন

তবে সুস্থ মানুষও বেশিক্ষন গরমে থাকলে অসুস্থ হয়ে পড়তে পারেন।

গরমে এবং আর্দ্র আবহাওয়ায় কিভাবে নিজেকে সুস্থ রাখবেন তার কয়েকটি উপায় নিম্নে উল্লেখ করা হল –

  • যদি আপনার হার্টের কিংবা প্রেসারের কোন সমস্যা থাকে তাহলে যথাসম্ভব শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকার চেষ্টা করুন।
  • প্রচণ্ড ঠাণ্ডা শীতাতপ নিয়ন্ত্রিত ঘর থেকে হঠাৎ রোদে বেরিয়ে পরবেন না। এ,সি বন্ধ করে ঘরে কতক্ষন সময় পার করে তাপমাত্রার সাথে মানিয়ে নিয়ে তারপর বাইরে বের হন।
  • রোদে কখনো তৃষ্ণার্ত থাকবেন না। প্রচুর পরিমানে পানি পান করুন।
  • তৃষ্ণা পেলে পানি বা ডাবের পানি খান। কোক, পেপসি ইত্যাদি ড্রিঙ্কস খাবেন না। এইসব কোমল পানীয় শরীরের পানি বরঞ্চ আরো কমিয়ে দিয়ে গরমে অস্বস্তি আরো বাড়ায়।
  • নরম, হালকা রঙের আরামদায়ক পোশাক পরে বের হন।
  • দিনের প্ল্যানগুলি সম্ভব হলে বিকেলে কিংবা রাতের দিকে রাখার চেষ্টা করুন।
  • প্রচণ্ড গরমে এক্সেরসাইজ এড়িয়ে চলুন। ব্যয়াম করলেও কোন ঘরে কিংবা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে করুন।
  • চা, কফি এবং অ্যালকোহল ইত্যাদি পানীয় পান করবেন না।
  • ঘরের জানালার পর্দা টেনে ঘরকে ঠাণ্ডা রাখুন যথাসম্ভব।
  • ভিড়ভাট্টা এড়িয়ে চলুন।
  • বাইরে বের হলেও যথাসম্ভব ছায়ায় অবস্থানের চেষ্টা করুন।
  • নিজেকে শান্ত রাখুন। গরমে ঘেমে কখনো উত্তেজিত হবেন না।
  • গরম থেকে ঘরে ফিরে সাথে সাথে ঠাণ্ডা পানি খাবেন না।
  • কতক্ষন জিরিয়ে নিয়ে কিছু সময় ধরে আরামদায়ক গোসল সারুন।
  • রোদ চশমা, ছাতা, টুপি বা স্কার্ফ ব্যবহার করুন।
  • কখনোই গরমে শিশুকে গাড়িতে রেখে কাজ সারবেন না।


মায়োক্লিনিকের সৌজন্যে হেলথপ্রায়র২১ ডট কম

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: বিয়ের ক্ষেত্রে ৭টি সতর্কতা
Previous Health Tips: ক্যান্সার প্রতিরোধের উপায়

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')