home top banner

স্বাস্থ্য টিপ

আবাসন: ঈদে বাড়ি যাচ্ছেন ঘর কি নিরাপদ?
৩১ জুলাই, ১৩
  Viewed#:   129

আসছে ঈদ। গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ করতে যাবেন অনেকেই। কেউ কেউ আবার দেশের

বাইরেও হয়তো যাবেন ঈদের ছুটিতে। নানা ঝক্কি সামলে পুরো পরিবারসহ যখন যাচ্ছেন, তখন

আপনার ঘরের নিরাপত্তার বিষয়টি ভেবেছেন কি? গুরুত্বপূর্ণ এ বিষয়গুলো বাসা ছাড়ার আগেই

আপনাকে মনে রাখতে হবে।

বাড়ি যাওয়ার আগে অবশ্যই আপনার বাসা কিংবা ফ্ল্যাটের সার্বিক নিরাপত্তার বিষয়গুলো

কয়েকবার পরীক্ষা করে নেবেন। বিশেষ করে, আপনার বাসার দরজা-জানালা ভালো করে লাগানো

হয়েছে কি না, আলাদাভাবে প্রতিটি জানালা ভালোভাবে দেখতে হবে। নিরাপত্তা বিশেষজ্ঞ মেজর

(অব.) ওমর হায়াত চৌধুরী বলেন, ‘আপনার বাসার দরজায় ভালো একটি তালা লাগিয়ে আশপাশের

প্রতিবেশী যাঁরা ঈদে কোথাও যাবেন না, তাঁদের বলে যেতে পারেন। সম্ভব হলে ঈদে আপনার বাসার

পাশে থাকছে এমন আত্মীয়দেরও একবার বাসাটি দেখে যাওয়ার অনুরোধ করে যেতে পারেন।’

ঘরকে নিরাপদ রাখতে যাঁদের আলাদা বাড়ি, তাঁরা ঘরের ভেতরের লাইটগুলো বন্ধ রেখে বাইরের

লাইটগুলো জ্বালানোর ব্যবস্থা করে যাবেন। এসবের পাশাপাশি আধুনিক প্রযুক্তির সুবিধাযুক্ত

বিশেষ অ্যালার্ম সিস্টেম যদি লাগানো যায়, তাহলে আরও ভালো হয়। এতে করে বাসায় কেউ

অনুপ্রবেশ করলে সেটি বাসার মালিকের মুঠোফোনে অ্যালার্ম আকারে চলে যাবে।

ইকো স্ট্রাকচারের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব বলেন, ‘অবশ্যই বাসার নিরাপত্তায়

থাকা নিরাপত্তারক্ষীদের ভালোভাবে বলতে হবে। তাঁদের ফোন নম্বর ও ঠিকানা নিয়ে যাবেন। আর

বারবার দরজার লক ও সিটকিনি পরীক্ষা করতে হবে।’

গুরুত্বপূর্ণ আরও কিছু অন্যতম বিষয়ের মধ্যে একটি গ্যাসের চুলা পরীক্ষা করা। যাওয়ার আগে

অবশ্যই বাসার চুলা বন্ধ করে যাবেন। পাশাপাশি বৈদ্যুতিক সংযোগে ব্যবহূত হয় এমন জিনিসগুলো

প্রতিটি আলাদাভাবে দেখাটাও জরুরি। বাসায় যাঁদের রেফ্রিজারেটর, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন

আছে, সেগুলো বেশি দিনের জন্য হলে বন্ধ করে যাওয়াটা ভালো। তবে যদি খাবার কিংবা অন্যান্য

জিনিস থাকে, সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে যেতে পারেন। ঘরের বৈদ্যুতিক সংযোগগুলো

সম্ভব হলে পরীক্ষা করে দেখতে পারেন।

বাথরুমের কল কিংবা বেসিন বন্ধ রয়েছে কি না, সেটিও দেখা জরুরি বলে মনে করেন কলাবাগানের

একটি ফ্ল্যাটের বাসিন্দা কাজী আশরাফ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘প্রতিবারের মতো এবারও

আমরা গ্রামের বাড়ি যাওয়ার আগে একটি তালিকা করি। এতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ পড়ার

আশঙ্কা কম থাকে।’ আপনার বাসার নিরাপত্তার বিষয়টি যদি নিশ্চিত করে যেতে পারেন, তাহলে

আপনার ছুটি কাটবে স্বাচ্ছন্দ্যে।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: কর্মক্ষেত্র ছুটির পর কাজে ফেরা
Previous Health Tips: বিশেষ শিশুদের স্কুলে পাঠানোর জন্য ৫ টি জরুরী টিপস

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')