home top banner

Health Tip

ফিটনেস ওজনটা এখনই কমান
24 July,13
  Viewed#:   192

ঈদের দিন পরবেন বলে সুন্দর একটা পোশাক তোকিনবেন। কিন্তুসেটা গায়ে দিয়ে মনে হচ্ছে, ইশ্, পেটে যদি চর্বি একটুকম হতো, কিংবা হাত দুটো যদি একটু সরু হতো। ব্যস, সুন্দর পোশাকটি পরার আনন্দই মাটি। এমন যাতে না হয়, সে জন্য এখন থেকেই চেষ্টা করতে পারেন। কিছু নিয়ম মেনে চললে ঈদের আগেই ঝরিয়ে ফেলতে পারবেন বাড়তি ওজন। ওজন কমাতে শুধু ব্যায়াম যথেষ্ট নয়, খাওয়াদাওয়াতেও আনতে হবে কিছুটা পরিবর্তন। নিয়ন্ত্রিত খাওয়াদাওয়ার সঙ্গে নিয়ম করে যদি ব্যায়াম করেন, তবেই মেদ ঝরবে। এসব কথা জানিয়েছেন ঢাকার বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টি ও পথ্যবিদ শামছুন্নাহার নাহিদ। তিনি জানালেন, মেদ ঝরাতে হলে খাওয়াদাওয়ার ক্ষেত্রে কিছু নিয়মকানুন মানতেই হয়। যাঁরা ওজন কমাতে চান, অবশ্যই কিছুনিয়ম মেনে চলবেন।


λ বেশি তেলে ভাজা খাবার বর্জন করতে হবে।

λ চর্বিযুক্ত খাবার একদমই খাওয়া যাবে না।

λ মিষ্টিজাতীয় খাবারে ক্যালরি বেশি থাকে, তাই খাওয়ার সময় সচেতন হোন।

λ প্রয়োজনের অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন।

λ অল্প করে, বারে বারে ধীরেসুস্থে খেতে হবে।

λ কম তেলে রান্না খাবার খাওয়ার অভ্যাস গড়ুন।

ব্যায়াম
আমরা প্রতিদিন যে খাবার খাই তা থেকে পাওয়া শক্তির সবটাই খরচ হয়ে যায় না। অতিরিক্ত অংশ শরীরে জমা হয়ে ওজন বাড়িয়ে চলে। তাই প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করতে হবে। তাতে শরীরও সুঠাম হবে। সঙ্গে ওজনও কমবে। ফিটনেস ওয়ার্ল্ড হেলথ ক্লাবের স্বত্বাধিকারী ও প্রশিক্ষক মো. মনিরুজ্জামান বলেন, পরিমিত আহার আর নিয়ন্ত্রিত ব্যায়াম আপনাকে নীরোগ রাখতে পারে। সেই সঙ্গে মেদ কমিয়ে শারীরিক সৌন্দর্যও বৃদ্ধি করতে পারে। ঈদের আগে ওজন কমাতে চাইলে খাবার গ্রহণে যেমন সচেতন হতে হবে, অন্যদিকে ব্যায়ামও করতে হবে। তবে রোজা রাখলে ভারী ব্যায়াম করা যাবে না একদমই। করতে হবে হালকা ধরনের ব্যায়াম।

প্রশিক্ষক মো. মনিরুজ্জামান এ সময়ের উপযোগী কিছুব্যায়াম করার পরামর্শ দিলেন। ব্যায়ামের শুরুতেই খানিকটা দৌড়ে নিতে পারেন। শরীর উষ্ণ হলে করতে পারেন সাইক্লিং। দড়ি লাফানো খুব ভালো ব্যায়াম, করতে পারবেন বাড়িতেই। দ্রুত ওজন কমাতে বেঞ্চ বেলি দিন। অর্থাৎ বিছানায় চিত হয়ে শুয়ে দুই হাত সোজা রেখে উঠে মাথার ওপর দিয়ে নামিয়ে পায়ের বৃদ্ধাঙ্গুল স্পর্শ করুন শরীরের সামর্থ্য অনুযায়ী। হয়তো শুরুতেই আঙুল ছুঁতে পারবেন না, তবে চর্চা করতে থাকুন। তারপর আবার সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাত দুদিকে প্রসারিত করতে হবে। পর্যায়ক্রমে ডান হাত দিয়ে বাঁপায়ের আঙুল এবং বাঁহাত দিয়ে ডান পায়ের আঙুল স্পর্শ করুন। এভাবে নিয়মিত ব্যায়াম করে ঈদের আগেই খানিকটা ওজন কমাতে পারবেন।

খাওয়াদাওয়া
ওজন কমাতে খাদ্যতালিকা তৈরি ব্যক্তিভেদে ভিন্ন হয়। তাই ওজন কমাতে একটি সর্বজনীন খাদ্যতালিকা আমরা দেখে নিচ্ছি। খাদ্যতালিকাটি তৈরিতে সাহায্য করেছেন পুষ্টি ও পথ্যবিদ শামছুন্নাহার নাহিদ। খাওয়া যাবে রুটি, ডিমসিদ্ধ, অল্প তেলে রান্না সবজি, পরিমাণ মতো ভাত অথবা রুটি, মাছ কিংবা মুরগির ঝোল, পাতলা ডাল, অল্প তেলে রান্না শাকসবজি, সালাদ। এ ছাড়া ঘরে তৈরি খাবার, মুড়ি-মুড়কি ও টকজাতীয় ফল চাইলে খেতে পারেন। খাওয়া যাবে না পরোটা, লুচি, বাটার টোস্ট, ফ্রেঞ্চ টোস্ট, ডিম ভাজি। পোলাও, তেহারি, বিরিয়ানি, ফ্রায়েড রাইস, ফ্রায়েড চিকেন, মাছ ভাজা, ঘন ডাল, ভাজি, তেল মাখানো ভর্তা। এ ছাড়া তেলে ভাজা খাবার ও মিষ্টিজাতীয় ফল খাওয়া যাবে না।


সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: খাবারে অ্যালার্জি!
Previous Health Tips: একটু ব্যায়াম একটু নিয়ম

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')