home top banner

Health Tip

মুখ গেছে পুড়ে?
24 February,14
Tagged In:  burning sensations  burns treatment  
  Viewed#:   306   Comments#:   2

burn-problemনা বুঝেই চুমুক দিয়েছেন গরম চা বা কফিতে, মুখ গেল পুড়ে। জিব আর তালু যেন জ্বলে যাচ্ছে। এমন ঘটনা ঘটেই থাকে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা খাবারের, অনেক সময় তরল খাবারের তাপমাত্রা না বুঝেই খেয়ে ফেলেন। বেশির ভাগ ক্ষেত্রেই জ্বালা-যন্ত্রণা ছাড়া তেমন কোনো বিপদ হয় না এতে। তবে বেশি পুড়ে গেলে সংক্রমণ হতে পারে, জিব ঠোঁট ফুলে যেতে পারে, এমনকি জিবের মধ্যে লুকিয়ে থাকা স্বাদস্নায়ুর বিশেষ ক্ষতি হতে পারে। 

তীব্রতা অনুযায়ী জিবের পোড়াও সাধারণ পোড়ার মতো প্রথম ডিগ্রি ও দ্বিতীয় ডিগ্রি হতে পারে। প্রথম ডিগ্রিতে কেবল ওপরের স্তরটি ক্ষতিগ্রস্ত হয়, ব্যথা ও জ্বালা করে, লাল হতে পারে। তবে দ্বিতীয় ডিগ্রিতে নিচের স্তরগুলোও পুড়ে যায়, ফোসকা পড়তে পারে, ব্যথা তো হয়ই। 

তাৎক্ষণিক কী করবেন:
১. প্রচুর ঠান্ডা পানি মুখে নিয়ে কুলকুচি করতে থাকুন। পারলে এক টুকরো বরফ মুখে নিয়ে রাখুন। এতে জ্বালা কমবে। 
২. একটা পরিষ্কার পাতলা সুতি কাপড় ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে জিবের ওপর বিছিয়ে রাখলেও আরাম পাবেন।
৩. পরবর্তী কয়েক ঘণ্টা গরম ও ঝাল কিছু খাবেন না। তীক্ষআকারেরকিছুওনয়, যেমন চিপস। বারবার ঠান্ডা কিছু খাবেন। এতে পোড়া জিব সহজে সেরে যাবে।
৪. মুখে বা জিবে লাগানো যায় এমন পেকটিন বা বেনজোকেইন অয়েনমেন্ট লাগাতে পারেন। 
৫. জ্বালা কমাতে চিনির দানাও কার্যকর।
যদি ব্যথা ও জ্বালা বাড়তে থাকে, জিব ফুলে ওঠে বা জ্বর আসে, তবে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন। হেলথ লাইন।

সূত্র - প্রথম আলো
 

Please Login to comment and favorite this Health Tip

Comments

Nazia Jahan | Feb 24, 2014

হেল্পফুল!

Shanna Shila | Feb 25, 2014

আসলেই আমরা এভাবে মুখ পুড়িয়ে থাকি. এটা একটা উপকারী টিপস.

Next Health Tips: মানসিক চাপ কমানোর ৯ উপায়
Previous Health Tips: প্রিয়জনের মন জয় করার ৬টি কৌশল

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')