home top banner

News

সৈয়দপুরে আবাসিক এলাকায় গুল ফ্যাক্টরি : জনস্বাস্থ্যের জন্য হুমকি
07 May,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   140

 নীলফামারী জেলার বাণিজ্যিক শহর সৈয়দপুরের আবাসিক এলাকায় একের পর এক গড়ে উঠছে গুল ফ্যাক্টরি। ফলে এখানকার বাতাসে উড়ছে তামাকের গুঁড়া। পরিবেশের ওপর বিরূপ প্রভাব বিস্তারকারী এ গুল ছড়িয়ে পড়েছে শহরময়। এর ঝাঁঝালো গন্ধে বিষাক্ত ও দূষিত হয়ে পড়েছে পরিবেশ। জনজীবনের জন্য মারাত্মক ক্ষতিকর এই গুল ফ্যাক্টরির কারণে স্বাভাবিকভাবে বসবাস করাও দুরূহ হয়ে পড়েছে। দেখা দিয়েছে নানা রোগ-ব্যাধিসহ অসংখ্য সমস্যা। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে শিশু, বৃদ্ধ ও অসুস্থরা। আবাসিক এলাকায় গড়ে ওঠা গুল ফ্যাক্টরিগুলোতে দিনরাত উন্মুক্ত পেষাই মেশিনে তামাকগুঁড়া করার ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। সৈয়দপুর শহরের বাঁশবাড়ি, নতুন বাবুপাড়া, হাজী কলোনি, মিস্ত্রিপাড়া, গোলাহাটসহ কয়েকটি আবাসিক এলাকায় গড়ে উঠেছে অসংখ্য গুল ফ্যাক্টরি। এসব ফ্যাক্টরিতে তামাক পাতা ভাজার পর হলার মেশিনে গুঁড়া করা হয়। দিনরাত অনবরত গুল ফ্যাক্টরিগুলোতে তামাক গুঁড়া করার সময় তা বাতাসে ছড়িয়ে পড়ছে চারপাশে। গুলের ঝাঁঝালো গন্ধে এলাকার পরিবেশ চরমভাবে দূষিত হওয়ায় স্বাভাবিক বসবাস করাও কষ্টকর হয়ে পড়েছে। চোখ-নাক ও মুখে তামাক গুঁড়া ঢুকে শ্বাসকষ্ট, হুপিং কাশি, নিউমোনিয়া, যক্ষ্মাসহ চোখের নানা সমস্যা দেখা দিচ্ছে। সৈয়দপুর এমনিতে ঘিঞ্জি শহর, তার ওপর আবাসিক এলাকায় এভাবে গুল ফ্যাক্টরি গড়ে ওঠায় পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। এলাকাবাসী সমস্যায় থাকলেও ফ্যাক্টরি কর্তৃপক্ষ তা কর্ণপাত করছেন না। এ ব্যাপারে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর, পৌর মেয়র, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দেয়া হলেও কেউ কোনো পদক্ষেপ নেয়নি। পরিবেশ অধিদফতরের অনুমোদন ছাড়াই শুধু পৌর ট্রেড লাইসেন্স নিয়ে এভাবে ব্যবসা করার সুযোগ পেয়ে সৈয়দপুরে এরই মধ্যে ১০/১২টি গুল ফ্যাক্টরি গড়ে উঠেছে। এসব ফ্যাক্টরির বেশিরভাগই আবাসিক এলাকায় গড়ে ওঠায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

 
 
Source: http://www.amardeshonline.com/pages/details/2013/05/07/198952

Please Login to comment and favorite this News
Next Health News: Flu in pregnancy 'may raise bipolar risk for baby'
Previous Health News: সাইকেল চালালে ওজন কমে

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')