home top banner

News

সাভারে মৃতের সংখ্যা ৮০, উদ্ধার চলছে
24 April,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   111

 ঢাকার অদূরে সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের একটি বহুতল ভবন আজ বুধবার সকালে ধসে পড়েছে। এ ঘটনায় দুপুর একটা পর্যন্ত অন্তত ৮০ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এখনো উদ্ধার তত্পরতা চলছে।

নয়তলা ওই ভবনে বিপণিকেন্দ্র, পোশাক কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় ছিল। ধসে পড়ার সময় সেখানে বহু মানুষ ছিল বলে পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি প্রথম আলো ডটকমকে বলেন, ভবনের কয়েকটি তলায় পোশাক কারখানাসহ বেশ কিছু প্রতিষ্ঠান ছিল। বিপুলসংখ্যক মানুষ ভেতরে আটকা পড়েছে। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তত্পরতা চালাচ্ছেন। দুর্ঘটনার পর থেকেই বিপুলসংখ্যক সাধারণ মানুষ উদ্ধার তত্পরতায় অংশ নিচ্ছেন। ওই ভবন থেকে শত শত আহত মানুষকে উদ্ধার করে আশপাশের হাসপাতালে নেওয়া হচ্ছে।
 
অন্তত ৮০ জন নিহত
ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (সমন্বয়) রুহুল ফোরকান প্রথম আলো ডটকমকে বেলা একটার দিকে বলেন, তারা ধারণা করছেন মৃতের সংখ্যা এখন ৮০। এ সংখ্যা আরও বাড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সক মনিরুজ্জামান বেলা সাড়ে ১১টার দিকে প্রথম আলো ডটকমকে জানান, ওই সময় পর্যন্ত এই হাসপাতালের মর্গে দুর্ঘটনায় নিহত অন্তত ৩০ জনের লাশ রাখা হয়।
ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন) ভরত চন্দ্র বিশ্বাস দুর্ঘটনাস্থলে উপস্থিত আছেন। একই সময়ে তিনি জানিয়েছিলেন, এখান থেকে তাঁর উপস্থিতিতেই অন্তত আট থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের বেশির ভাগই নারী। 
 
দুর্ঘটনার ব্যাপারে ফায়ার সার্ভিসের ডিজির বক্তব্য
ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার আলী আহমেদ দুপুর ১২টার দিকে প্রথম আলো ডটকমকে বলেন, ভবনটি পুরোপুরি মাটির সঙ্গে মিশে যায়নি। ধসে পড়া নয়তলা ভবনের নিচে কিছু ফাঁকা জায়গা আছে। সেখান দিয়ে ভেতরে ঢুুকে উদ্ধার তত্পরতা চালানো হচ্ছে। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যক্তিরা উদ্ধারকাজ চালাচ্ছে। কিছু ফাঁকা জায়গায় অক্সিজেনের অভাব থাকায় উদ্ধার তত্পরতায় বেগ পেতে হচ্ছে। 
ডিজি জানান, এখন পর্যন্ত ১০০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভেতরে পাঁচ থেকে ছয় হাজার লোক আটকে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির সংখ্যা এখনই নিশ্চিত করে তিনি কিছু জানাতে পারেননি।
 
নয়তলা ভবনে বহু প্রতিষ্ঠান
সাভার বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কের পাশেই নয়তলা রানা প্লাজা ভবনটি। এতে ভূগর্ভস্থ তলায় গাড়ি রাখার জায়গা ছিল। দ্বিতীয় তলার বিপণিকেন্দ্রে বহু দোকান ছিল। তৃতীয় থেকে সপ্তম তলা পর্যন্ত পোশাক কারখানা। এর ওপরের দুটি তলা খালি ছিল। ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় ছিল প্রথম তলায়।
প্রাথমিকভাবে জানা গেছে, বহুতল এ ভবনের কয়েকটি তলা দেবে নিচের দিকে চলে গেছে। কিছু অংশ পাশের একটি ভবনের ওপর পড়েছে।
 
‘বোমার মতো আওয়াজ শুনলাম’
ভবন ধসে পড়ার ঘটনায় আহত হয়েছেন রাশিদা বেগম। তিনি ওই ভবনের একটি পোশাক কারখানায় কাজ করতেন। স্বজনেরা তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি বলছিলেন, কারখানায় যাওয়ার কিছুক্ষণ পর বোমার মতো আওয়াজ হলো। তখন তিনি মেশিনের নিচে চলে যান। পরে আলো দেখে কীভাবে যে বাইরে আসেন, এ কথা মনে করতে পারছিলেন না রাশিদা। সঙ্গীদের কপালে কী ঘটেছে, তা তিনি জানেন না।
 
ফাটলের পরও ঝুঁকি নেই জানিয়েছিলেন ইউএনও
ওই ভবনের তৃতীয় তলার একটি পোশাক কারখানায় ফাটল দেখা দিয়েছিল। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবীর হোসেন সরদার সেটি পরিদর্শনে যান। তখন তিনি সাংবাদিকদের জানান, ভবনটি ভেঙে পড়ার কোনো কারণ নেই। 
তবে এ ব্যাপারে আজ বক্তব্য জানার জন্য ইউএনওর সঙ্গে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি। 
 
মালিকের বিরুদ্ধে ক্ষোভ
রানা প্লাজার মালিক সোহেল রানা। তিনি ওই ভবনে আটকা পড়েছেন বলে দাবি করেছেন। 
এদিকে দুর্ঘটনার পর থেকে স্থানীয় লোকজন ও আটকা পড়া ব্যক্তিদের স্বজনেরা মালিকের বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের অভিযোগ, ফাটল দেখা যাওয়ার পরও ভবনটিতে কাজ চালিয়ে যাওয়ার কথা বলায় আজ এত মানুষের জীবনের ঝুঁকি দেখা দিয়েছে।
 
 
Source:http://www.prothom-alo.com/detail/date/2013-04-24/news/347339

Please Login to comment and favorite this News
Next Health News: হাঁটলেই বিদ্যুৎ!
Previous Health News: কোমরে ব্যথায় ১০ পরামর্শ

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')