home top banner

খবর

সজল ত্বক, সৌন্দর্য ও স্বাস্থ্য
১১ জুন, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   142

জল। নিখরচা পানীয়। আছে সর্বত্র। তবু যথেষ্ট পাই না আমরা এই পানীয়। তবু দিনের শেষে আমাদের বাঁচিয়ে রাখে এই পানীয়…কিন্তু যথেষ্ট আমরা পাচ্ছি কি? সারা দিন যদি কাপ কাপ চা ও কফি পান করি এবং জল পান করি সামান্য, কেউ আবার সুখের দোলায় মদ পানও করেন, শেষে পানিশূন্যতাই তো ঘটে শরীরে। আর শরীর পানিশূন্য হলে দেহের সৌন্দর্য থাকে কি?

দেহের বৃহত্তম অংশজুড়েই তো পানি, আর জন্মের সময় বস্তুত ৮৫ শতাংশই তো থাকে পানি। পুষ্টি উপকরণের পরিপাক ও শোষণ, খনিজ পদার্থের সমতা রক্ষা, দেহকোষের সুষ্ঠু কাজকর্ম পানি ছাড়া চলে না। খাদ্য ছাড়া বেশ কিছুদিন বাঁচা যায়, কিন্তু পানি ছাড়া অসম্ভব। তাই বেঁচে থাকতে হলে পানি চাই।
তবে পানির যে দেহের সৌন্দর্যে বড় অবদান আছে, তা কি ভেবেছি কখনো? কোনো শীতল শীতের দিনে বলেছি, ‘আমার ত্বকটি পিপাসিত হয়ে আছে আর্দ্রতার জন্য, একটু ভেজার জন্য…’ তাহলে তো পানির কদর বুঝেছি।
সজল শরীর মানে সজল, সুস্থ, সজীব ত্বক। ত্বক শুষ্ক হলে বড় বিপর্যয়—ত্বক পানিশূন্য হলে কেমন যেন শুকিয়ে যায়, হয়ে যায় মলিন, অনুজ্জ্বল ও নির্জীব।
সজল ত্বকে আছে জীবন, প্রাণবন্ত সে ত্বক, ভেজা ও উদ্দীপনাময়।

কতটুকু জল চাই আমাদের?
আমরা অনেকেই মনে করি, প্রতিদিন আট গ্লাস পানি চাই তবে নানা কারণে এতেও হতে পারে তারতম্য যদি
 বসবাস করতে হয় সমুদ্রসীমা থেকে অনেক উঁচু কোনো স্থানে।
 উড়াল দিতে হয় যদি উড়োজাহাজে।
 জ্বর হয়।
 উষ্ণ অথচ ভেজা আবহাওয়ায় যদি কাজ করতে হয়।
 উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় যদি কাজ করতে হয় কর্মজীবীদের (নির্মাণকাজ বা আউটডোর কোনো কাজে)।
 বয়স: বৃদ্ধ ও শিশুরা পানিশূন্যতায় বেশি কাতর হয়।
 কঠোর অ্যাথলেটিক কাজে।
যদি ওপরের কোনো একটি উপাদান যুক্ত না থাকে জীবনে, তাহলে দিনে ৯-১৩ কাপ জলই যথেষ্ট। তবে স্বাস্থ্যকর অনেক খাদ্য রয়েছে, যেগুলো সজল, সরস জলে-রসে ভরা। লেটুস, শসা, তরমুজ, বাঙি, পানিফল, ব্রকোলি, পালংশাক, বাঁধাকপি এগুলোর মধ্যে ৯০ শতাংশ হলো পানি। এসব গ্রহণে দেহের সৌন্দর্য বাড়ে, পাওয়া যায় প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ।

আরও জল পাই কোথায়? কী করে জল পাই?
সঙ্গে থাক না একটি পানির বোতল সারাক্ষণ। ইতিমধ্যে কোলা, কোমল পানীয়ে অভ্যাসমুক্ত হতে থাকি। তাজা শসা, স্ট্রবেরি, পানিফল, আমলকী ও কমলা খাই। পানি পান করি সর্বদা। মূত্র হবে ফ্যাকাশে হলুদ বর্ণ। যদি কদলি বর্ণ হয় প্রস্রাবের, তাহলে পানির বোতলে পানি ভরি বারবার। আর চুমুকে চুমুকে পান করব পানি—সৌন্দর্যের জন্য, স্বাস্থ্যের জন্য।

অধ্যাপক শুভাগত চৌধুরী
পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস, বারডেম হাসপাতাল, সাম্মানিক অধ্যাপক, ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।



সূত্রঃ বাংলা হেলথ 
সৌজন্যেঃ হেলথ প্রায়র ২১

Please Login to comment and favorite this News
Next Health News: Heavier Pregnant Women Tend to Deliver Prematurely
Previous Health News: জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধ

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')