শিশুদের রাতে তাড়াতাড়ি ঘুমাতে পাঠানো উচিত। ঘুম কম হলে শিশুদের আচরণগত সমস্যা তৈরি হয়।
যুক্তরাজ্যের একদল গবেষক বিভিন্ন জরিপের ভিত্তিতে জানান, আধুনিক জীবনব্যবস্থায় শিশুরা পর্যাপ্ত ঘুমের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। শিশুরা টেলিভিশন, ইন্টারনেট ও বিভিন্ন ভিডিও গেমে ব্যস্ততার কারণে রাতে দেরি করে ঘুমাতে যায়।
জরিপে অংশগ্রহণকারী ৬৫ শতাংশ শিশুর ঘুম অপর্যাপ্ত এবং এ কারণে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থা দীর্ঘদিন ধরে থাকলে ওই শিশুরা পরবর্তী জীবনে বিষণ্নতা, মনযোগহীনতা প্রভৃতি সমস্যায় আক্রান্ত হতে পারে। ফলে তারা পড়াশোনায় খারাপ করতে পারে। দেখা দিতে পারে আত্মঘাতী প্রবণতা।
শিশুদের পছন্দের বই এনে দেওয়াটাই হবে আদর্শ মা-বাবার উপযুক্ত দায়িত্ব। ঘুমানোর আগে তাদের প্রিয় গল্পগুলো পড়তে দেওয়া যেতে পারে কিংবা পড়ে শোনানো যেতে পারে। টেলিভিশন দেখা এবং ঘুমানোর সময়ের মধ্যে পার্থক্য নিশ্চিত করতে হবে। টেলিগ্রাফ।
সূত্র : প্রথম আলো
http://www.prothom-alo.com/detail/date/2013-03-14/news/336297

