home top banner

News

শপথ নিলেন আবদুল হামিদ
25 April,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   37

 দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন আবদুল হামিদ, রাজনীতিতে তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এই আওয়ামী লীগ নেতা এর আগে স্পিকারের দায়িত্বও সামলে এসেছেন।

 
 
বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে ১০ মিনিটের সংক্ষিপ্ত অনুষ্ঠানে শপথ নেন আবদুল হামিদ। তাকে শপথ পড়ান ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার সদস্যরা অনুষ্ঠানে ছিলেন। প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছলে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তাকে অভ্যর্থনা জানান আবদুল হামিদ।
 
মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর স্পিকার আবদুল হামিদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে আসছিলেন। বুধবার শপথ নেয়ার পর এখন পরবর্তী পাঁচ বছর অর্থাৎ পরবর্তী সরকার আমলেও রাষ্ট্রপ্রধানের দায়িত্বে অধিষ্ঠিত থাকবেন তিনি।
 
প্রধান বিরোধী দল বিএনপির কোনো প্রতিনিধি অনুষ্ঠানে ছিলেন না। তবে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ছিলেন এই অনুষ্ঠানে।
 
দরবার হলে এই শপথ অনুষ্ঠান শুরু হয় কুরআন তিলওয়াতের মধ্য দিয়ে। অনুষ্ঠানের মঞ্চে দুটি চেয়ারে বসেন আবদুল হামিদ ও শওকত আলী। দুজনের পরনেই ছিল মুজিব কোট।
 
শপথ বাক্য পাঠ করার পর হাত তুলে সবাইকে সালাম জানান আবদুল হামিদ। এরপর তিনি মঞ্চ থেকে নেমে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন।
 
প্রধানমন্ত্রীর পর প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সৈয়দ আশরাফুল ইসলামসহ শপথ অনুষ্ঠানে উপস্থিত অন্যদের সঙ্গেও কুশল বিনিময় করেন আবদুল হামিদ। নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান সবাই।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, চার নির্বাচন কমিশনার, তিন বাহিনীর প্রধান, রাজনীতিক, ব্যবসায়ী নেতারাও অনুষ্ঠানে ছিলেন।
 
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভুইঞা।
 
গত সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হন ৬৯ বছর বয়সী আবদুল হামিদ। এই আইনজীবী কিশোরগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাতবার, স্পিকারের দায়িত্ব পালন করেছেন দুই দফা।
 
বৃহস্পতিবার রাষ্ট্রপতির ছোট ভাইয়ের মরদেহ কিশোরগঞ্জে দাফন হবে। এতে তার উপস্থিত থাকার কথা রয়েছে।
 
১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন আবদুল হামিদ। তার রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৫৯ সালে, ছাত্রলীগে যোগ দেয়ার মধ্য দিয়ে।
 
১৯৭০ সালের নির্বাচনে ময়মনসিংহ-১৮ আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে নির্বাচিত হন আবদুল হামিদ। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসাবে চলতি বছর আব্দুল হামিদকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়।
 
১৯৭৩ সালের ৭ মার্চ দেশের প্রথম সাধারণ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসন থেকে নির্বাচিত হন আবদুল হামিদ। ১৯৮৬ সালের তৃতীয় সংসদ, ১৯৯১ সালের পঞ্চম সংসদ, ১৯৯৬ সালের সপ্তম সংসদ, ২০০১ সালের অষ্টম সংসদ এবং সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনেও তিনি সাংসদ নির্বাচিত হন।
 
সপ্তম সংসদে ১৯৯৬ সালের  ১৩ জুলাই থেকে ২০০১ এর  ১০ জুলাই পর্যন্ত ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনের পর ২০০১ এর ২৮ অক্টোবর পর্যন্ত স্পিকার হিসাবে সংসদ পরিচালনা করেন আবদুল হামিদ।আর নবম সংসদে নির্বাচিত হওয়ার পর দ্বিতীয়বারের মতো স্পিকার হন।
 
স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১৯ মেয়াদে ১৬ জন রাষ্ট্রপতি হয়েছেন। সেই হিসোবে আবদুল হামিদ হচ্ছেন দেশের ২০তম রাষ্ট্রপতি, তবে এই পদে সপ্তদশ ব্যক্তি।
 
 
 
Source:http://bangla.bdnews24.com/bangladesh/article617485.bdnews

Please Login to comment and favorite this News
Next Health News: Urgent Help Needed for Savar Tragedy
Previous Health News: সাভারে ভবনধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬৫

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')