home top banner

News

রক্ত পরীক্ষায় সুচের খোঁচা আর নয়
24 March,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   130

রক্ত পরীক্ষায় বারবার সুচের খোঁচার যন্ত্রণা থেকে মানুষকে রেহাই দিতে সুইজারল্যান্ডের ইন্টিগ্রেটেড সিস্টেমস ল্যাবরেটরির (ইপিএফএল) গবেষকেরা তৈরি করেছেন অতিক্ষুদ্র এক যন্ত্র। এটি চামড়ার নিচে থেকে রক্ত পরীক্ষা করে ফলাফল পাঠিয়ে দেবে মুঠোফোনে। 
মানুষ ব্যতীত অন্য প্রাণীর ওপর যন্ত্রটি ব্যবহার করে রক্তে কোলেস্টেরল ও শর্করার মাত্রাসহ চারটি প্রোটিন ও জৈব অ্যাসিড শনাক্ত করা হয়েছে। এখন যন্ত্রটি মানুষের শরীরে ব্যবহার করে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগীদের সেবা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তবে এই যন্ত্রটি বাজারে আসতে আরও কয়েক বছর লাগবে।
আধা ইঞ্চি লম্বা (১৪ মিলিমিটার) যন্ত্রটি রক্তের পাঁচ ধরনের উপাদানের অবস্থা নির্ণয় করতে পারে। এই রক্ত পরীক্ষার ফলাফল বেতার তরঙ্গ বা ব্লুটুথের মাধ্যমে তাৎক্ষণিকভাবে চিকিৎসক বা ব্যবহারকারীর মুঠোফোনে পৌঁছে যায়। রোগীর ক্ষুদ্রান্ত্রে, হাতে বা পায়ে ইনজেকশনের মাধ্যমে এই ক্ষুদ্র যন্ত্রটি ঢুকিয়ে দেওয়া হবে। সেখানেই এটি কয়েক মাস পর্যন্ত সংযুক্ত থাকবে এবং পাঁচটি সংবেদীর (সেন্সর) সাহায্যে ওই রোগীর রক্ত পরীক্ষা করে প্রতি ১০ মিনিটে একবার করে তথ্য জানাবে। বিবিসি ও হাফিংটন পোস্ট।

সূত্র  : প্রথম আলো

http://www.prothom-alo.com/detail/date/2013-03-24/news/339162 

Please Login to comment and favorite this News
Next Health News: শিশুদের যক্ষ্মা: সতর্কতা জরুরি
Previous Health News: Excess Salt a Factor in 2.3 Million Deaths Annually Worldwide

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')