home top banner

News

যুক্তরাষ্ট্র-ইউরোপকে টপকাবে এশিয়া
12 December,12
 Posted By:   Healthprior21
  Viewed#:   13

যুক্তরাষ্ট্র-ইউরোপকে টপকাবে এশিয়া২০৩০ সাল নাগাদ আন্তর্জাতিক অঙ্গনে আরও ক্ষমতাধর হয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্মিলিত শক্তিকে ছাড়িয়ে যাবে এশিয়া। আগামী দুই দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রকে টপকে যাবে চীন। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিষদের (এনআইসি) এক প্রতিবেদনে এই আভাস দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।

এনআইসি চার বছর পর পর এই প্রতিবেদন প্রকাশ করে। পরিষদের পক্ষ থেকে বলা হয় ‘গ্লোবাল ট্রেন্ডস ২০১২’ শীর্ষক এই প্রতিবেদনে কৌশলগত চিন্তাভাবনার কথা তুলে ধরা হয়। বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে বিশ্ব কোন দিকে যাচ্ছে, সেই ভবিষ্যত্ পরিস্থিতি সম্পর্কে এতে আভাস দেওয়া হয়।
উন্নত বিশ্বের দেশগুলোতে প্রবৃদ্ধির মন্থরতা, জীবনযাত্রার মানের অবনমন ও প্রবীণ জনগোষ্ঠীর শক্তি হ্রাসের অন্যতম কারণ বলে সতর্ক করা হয়েছে ওই প্রতিবেদনে। জনসংখ্যার আয়তন, মোট দেশজ উত্পাদন (জিডিপি), সামরিক ব্যয় ও তথ্যপ্রযুক্তি খাতে ব্যয়—এসব ছিল এই প্রতিবেদনের বিচার্য বিষয়। প্রতিবেদনে বলা হয়, ২০৩০ সালের আগেই চীন যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্মিলিত অর্থনৈতিক শক্তি ছাড়িয়ে একক শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক দিক থেকে যুক্তরাষ্টেকে টপকে গেলেও দুই দশকে চীন যে ‘সুপার পাওয়ার’ অর্জন করতে পারবে, তা নয়। এখানে সুপার পাওয়ার বলতে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে প্রভাব খাটানোর ক্ষমতা বোঝানো হয়েছে। যা এখন যুক্তরাষ্ট্রের রয়েছে।
এনআইসির উপদেষ্টা ম্যাথিও বারোস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী হওয়া একটা বড় ব্যাপার। তবে বৃহত্ অর্থনৈতিক শক্তি হলেই যে সবচেয়ে পরাক্রমশালী দেশে পরিণত হওয়া যায়, তা নয়।’

content aggregation:healthPrior21
source:prothom-alo
http://www.prothom-alo.com/detail/date/2012-12-12/news/312666

 

Please Login to comment and favorite this News
Next Health News: বিখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর আর নেই
Previous Health News: শুধুই নারীদের জন্য

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')