home top banner

News

মুষ্টিবদ্ধ হাতে স্মৃতিশক্তি বৃদ্ধি!
07 May,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   194

 ডান হাত মাত্র ৯০ সেকেন্ড দৃঢ়ভাবে মুষ্টিবদ্ধ করে রাখলেই তা মস্তিষ্কে স্মৃতি গঠনে সহায়তা করে। আর বাঁ হাতে একই প্রক্রিয়া অনুসরণ করলে 

 
স্মৃতি ফিরিয়ে আনার ক্ষমতা বাড়ে। যুক্তরাষ্ট্রের একদল মনোবিজ্ঞানী এক সমীক্ষার পরিপ্রেক্ষিতে এসব তথ্য জানিয়েছেন। নিউজার্সি অঙ্গরাজ্যে অবস্থিত 
 
মন্টক্লেয়ার স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানী রাথ প্রপারের নেতৃত্বে মোট ৫০ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ওই গবেষণায় অংশ নেন। তাঁদের দুটি দলে ভাগ করে 
 
প্রথম ও দ্বিতীয় দলকে ৯০ সেকেন্ড ধরে যথাক্রমে ডান ও বাঁ হাত মুষ্টিবদ্ধ রাখতে বলা হয়। গবেষকেরা দেখতে পান, হাত মুষ্টিবদ্ধ থাকা অবস্থায় 
 
ওই ব্যক্তিরা একটি দীর্ঘ তালিকা থেকে শব্দ স্মরণে রাখার ক্ষেত্রে বেশি পারদর্শিতা দেখান। প্লস ওয়ান সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণায় রাথ প্রপার 
 
জানান, সাধারণ শারীরিক সক্রিয়তাও মস্তিষ্কের কর্মকাণ্ডের প্রক্রিয়ায় পরিবর্তন ঘটায় এবং তা স্মৃতিশক্তির উন্নয়নে সহায়ক হতে পারে। কোনো তথ্য 
 
জানার আগে ডান হাত এবং কোনো তথ্য স্মরণের চেষ্টার আগমুহূর্তে বাঁ হাত মুষ্টিবদ্ধ করে রাখলে সেই সক্রিয়তা স্মৃতিশক্তির উন্নয়নে সাহায্য করতে 
 
পারে। বিবিসি।
 
 
Source:http://www.prothom-alo.com/detail/date/2013-05-06/news/350063

Please Login to comment and favorite this News
Next Health News: সাইকেল চালালে ওজন কমে
Previous Health News: স্তনব্যথায় আতঙ্ক নয়

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')