home top banner

খবর

মদপানের চেয়ে ধূমপান নারীদের জন্য বেশি ক্ষতিকর
০৪ জুন, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   157

ধূমপান মদপানের চেয়ে নারীদের বেশি ক্ষতি করে। গত মাসে চালানো এক গবেষণা জরিপে এ তথ্য জানা গেছে। গবেষণায় বলা হয়, মদপান ছেলে ও মেয়েদের স্মৃতি কিংবা চিন্তন প্রক্রিয়ার ওপর দীর্ঘময়াদি কোনো প্রভাব ফেলে না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে ধূমপান তাদের স্মৃতি এবং চিন্তাশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। গবেষণা জরিপটি চালানো হয় ২৮৭ ছেলেমেয়ের ওপর, যাদের বয়স ৩১ থেকে ৬০ বছর। জার্নাল অব স্টাডিজ অন অ্যালকোহল অ্যান্ড ড্রাগসে প্রকাশিত এক নিবন্ধে জানানো হয়, পরীক্ষণ দলের ওপর চালানো স্ট্যান্ডার্ড টেস্ট অব কগনিটিভ ফাংশনের মাধ্যমে জানা যায়, যারা আগে মদপান করেননি, তাদের চেয়ে যারা অতীতে মদপান করেছেন তাদের দৈনন্দিন কাজের ওপর মদপান একই রকম প্রভাব ফেলেছে। কিন্তু ধূমপানের ক্ষেত্রে তা হয়নি। যেসব মেয়ে অতীতে ধূমপান করেনি আর যে মেয়েরা এখনও ধূমপান করে, তাদের ক্ষেত্রে কগনিটিভ টেস্টে দেখা গেছে, যারা ধূমপান করে তারা কম স্কোর করেছে। তবে ছেলেদের ক্ষেত্রে এর ফলাফলের কোনো তারতম্য ঘটেনি। ফলাফল কেন এরকম হলো, তা এখনও স্পষ্ট নয়। তবে নিবন্ধে বলা হয়, যারা বেশি মদ্যপান করে, ধূমপান তাদের স্মৃতি এবং কগনিটিভ সক্ষমতার ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে।

গবেষণায় বলা হচ্ছে, যে মেয়েরা ধূমপান করে না তাদের তুলনায় যারা দিনে ২০টি কিংবা তার চেয়ে বেশি সিগারেট খায়, তারা কম স্কোর করেছে। যারা ধূমপান করে না, তারা অনেক বেশি যুক্তিযুক্তভাবে চিন্তা ও পরিকল্পনা করতে পারে।
গবেষক দলের একজন ক্রিস্টিন ক্যাসপারস কেন মেয়েদের ওপর ধূমপান নেতিবাচক প্রভাব ফেলে তার উত্তরে জানান, এর কারণ হচ্ছে অ্যাস্ট্রোজেন। অ্যাস্ট্রোজেনের কারণে ধূমপান মেয়েদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। সে কারণে মেয়েদের ধূমপানের ব্যাপারে সতর্ক থাকা উচিত।
নতুন এক গবেষণায় দেখা গেছে, চিকিত্সকরা যেসব রোগীকে ‘নমুনা’ ওষুধ প্রদান করেন সেসব রোগীকে ভবিষ্যতে যথেষ্ট খেসারত দিতে হয়। বিশেষজ্ঞরা এর কারণ হিসেবে মনে করছেন, ডাক্তাররা রোগীদের অধিক ব্যয়বহুল ওষুধই নমুনা হিসেবে দিয়ে থাকেন এবং সেটাই চালিয়ে যেতে বলেন। পরবর্তীকালে কম দামি কোনো জেনেরিক ওষুধ আর তাদের দেয়া হয় না। নর্থ ক্যারোলিনার ওক ফরেস্ট ইউনিভার্সিটির গবেষকরাও চিকিত্সকদের নমুনা ওষুধ বিক্রির রমরমা বাণিজ্য দেখতে পেয়েছেন।
 
 
Source:http://www.amardeshonline.com/pages/details/2013/06/04/202780#.Ua2JgqL7CtY

Please Login to comment and favorite this News
Next Health News: Measles Is Serious: Take Care Before and After Travel
Previous Health News: সংক্রমণ থেকে পাকস্থলী ক্যান্সার

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')